৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক-এর নির্বাহীপরিষদের সভা অনুষ্ঠিত

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক-এর নির্বাহীপরিষদের সভা অনুষ্ঠিত

গত ১২ অক্টোবর (সোমবার) জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক-এরনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক এর সভাপতি মোঃ মাহবুবুর রহমান-এরসভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল-এর সঞ্চালনায় বিশ্ববাসীর কল্যাণ ও শান্তি কামনায বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা মোঃ ফখরুল ইসলাম মাছুম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক-এর সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফিরোজুল ইসলাম পাটোয়ারী, উপদেষ্টা আমিন খান জাকির, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি ও নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ডঃ এনামূল হক এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদা আহমেদ।

সভায় রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক এর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান প্রসঙ্গে জানানো হয় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকেএকটি অসহায় পরিবারের কন‍্যরাশ বিবাহ এবং সড়কদুর্ঘটনায় গুরুতর আহতএকজন ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদানকরা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের বার্ষিক বনভোজনের আয়-ব্যয়েরহ হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়।

সভায় ২০২৭ সালের ইফতার মাহফিল সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সহ-সভাপতি মোঃমিজানুর রহমান-কে আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক রাজন হাসান-কে সদস্য সচিবএবং মাসুদ আলম কে সদস্যহিসেবে মনোনীত করা হয়। সভায় দেশ ও প্রবাসে বিশেষ অবদান রাখার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদা আহমেদ -কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় একটি সুন্দর ও সুশৃঙ্খল বনভোজন উপহার দেওয়ারজন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ডঃএনামুল হক, বীর মুক্তিযোদ্ধা ফিরোজুল ইসলাম পাটোয়ারী এবং উপদেষ্টা আমিন খান জাকির।

পরিশেষে, সভাপতি মোঃ মাহবুবুর রহমান নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও চমৎকার বনভোজনসহ মানবিক ও সামাজিক কার্যক্রমগুলো বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।