২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

ব্যতিক্রমী আয়োজন ও ফুলেল শুভেচ্ছায় নিউ ইয়র্কে লায়ন্স ইন্টারন্যাশনাল’র ‘ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর’ শাহ নেওয়াজ সংবর্ধিত

ব্যতিক্রমী আয়োজন ও ফুলেল শুভেচ্ছায় নিউ ইয়র্কে লায়ন্স ইন্টারন্যাশনাল’র ‘ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর’ শাহ নেওয়াজ সংবর্ধিত

নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, শাহ নেওয়াজ গ্রুপের চেয়ারম্যান, সাপ্তাহিক আজকাল এর সম্পাদক, গোল্ডেন এজ হোম কেয়ার-এর সিইও এবং কমিউনিটির সুপরিচিত সমাজসেবী, বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান শাহ নেওয়াজ লায়ন্স ইন্টারন্যাশনাল-এর ‘ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর’ নির্বাচিত হওয়ায় সংবর্ধিত হয়েছেন।

কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রাণঢালা ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত লায়ন শাহ নেওয়াজ বলেন, কমিউনিটির ভালোবাসায় আমি আপ্লুত। তিনি সবাইকে নিয়ে কমিউনিটিকে আরো এগিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তারা শাহ নেওয়াজের দীর্ঘদিনের সামাজিক কর্মকাÐ, মানবসেবা এবং কমিউনিটির উন্নয়নে তাঁর অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, লায়ন শাহ নেওয়াজ জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)-এর সাবেক সভাপতি ও জ্যামাইকা বাংলাদেশী এসোসিয়েশন (জেবিএ)-এর সভাপতি সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত।

নিউ ইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেসে গত সোমবার (১১ মে) সন্ধ্যায় লায়ন শাহ নেওয়াজের সংবর্ধনা উপলক্ষ্যে এই আনন্দঘন সন্ধ্যার আয়োজন করা হয়। নবগঠিত সংগঠন “নর্থ আমেরিকা এক্সপাট্রিয়েট বাংলাদেশী এলায়েন্স” ছিলো এই অনুষ্ঠানের উদ্যোক্তা ও আয়োজক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক টিভির মোহাম্মদ শহীদুল্লাহ। এরপর স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক, শাহ নেওয়াজ গ্রুপে কর্মরত সাংবাদিক ও “নর্থ আমেরিকা এক্সপাট্রিয়েট বাংলাদেশী এলায়েন্স” এর ফরিদ আলম।

এছাড়াও গোল্ডেন এজ হোম কেয়ার-এর ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সঙ্গীত শিল্পী লায়ন আমেনা নেওয়াজ সহ শাহ নেওয়াজ গ্রুপে কর্মরতদের মধ্যে আরো বক্তব্য রাখেন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক লায়ন অনিক রাজ, আবু বকর সিদ্দিকী, বেলাল আহমেদ ও মাহমুদা হাসিন কনা।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব, জ্যামাইকা বাংলাদেশী এসোসিয়েশন (জেবিএ) সহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা লায়ন শাহ নেওয়াজকে একজন ভদ্র, অমায়িক, মানবতাবাদী, পরোপকারী সুন্দর মনের মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল-এর মতো আন্তর্জাতিক সেবামূলক সংগঠনে ‘ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর’ পদে শাহ নেওয়াজের নির্বাচিত হওয়া শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রবাসী বাংলাদেশী কমিউনিটির জন্যও গর্বের বিষয়। আগামী বছর তিনি গভর্ণর নির্বাচিত হবেন এবং ভবিষ্যতে তিনি ইন্টারন্যাশনাল গভর্ণর নির্বাচিত হয়ে শুধু কমিউনিটি নয় বাংলাদেশের মুখ উজ্জল করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি লায়ন শাহ নেওয়াজ-এর এই সাফল্যের পিছনে তার সহধর্মীনী শাহ নেওয়াজ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও সঙ্গীত শিল্পী রানো নেওয়াজের অবদানের কথাও স্বরণ করেন।

অনুষ্ঠানে শাহ নেওয়াজ তাঁর বক্তব্যে সকলের ভালোবাসা, সহযোগিতা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যতেও মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিক’র সভাপতি বদরুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আজহারুল হক মিলন, সাপ্তাহিক প্রবাস সম্পাদক লায়ন মোহাম্মদ সাঈদ, বাংলাদেশ লায়ন ডিষ্ট্রিক্ট ৩১৫ বিএ-ওয়ান এর পিডিজি এলএন এম এস শেকিল চৌধুরী, সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের সেক্রেটারী লায়ন নিশান রহীম, পিডিজি তরুহরা চৌধুরী, লায়ন আহসান হাবীব, লায়ন হাসান জিলানী, স›দ্বীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি ফিরোজ আহমেদ, জ্যামাইকা বাংলাদেশী এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আহসান হাবীব ও সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রকী আলিয়ান, শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নাসির খান পল, কমিউনিটি এক্টিভিস্ট জ্যাকব মিল্টন, শাহ নেওয়াজ গ্রুপে কর্মরত নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব-এর সভাপতি মনোয়ারুল ইসলাম, আমিন মহেদী, আনিসুল কবীর জাসির, বদরুদ্দোজা সাগর, নওশাদ হায়দার, সালেহ আহমেদ মানিক, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, শাহানাজ সোসেন, লায়ন আব্দুর রশীদ বাবু প্রমুখ।

আনন্দমুখর পরিবেশে কেক কাটা, আড্ডা, শুভেচ্ছা বিনিময়, সঙ্গীত, এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি খান, কামরুজ্জামান বকুল ও রেশমী মির্জা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারমিনা সোনিয়া সিরাজ। খবর ও ছবি ইউএনও- র।