কুইন্স বাংলাদেশ সোসাইটির নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কুমিল্লা সোসাইটি অফ ইউএসএ-র সম্মানিত উপদেষ্টা কাজী তোফায়েল ও সাধারণ সম্পাদক শেখ মো: ফারুকুল ইসলাম।

সম্প্রতি নর্দান বুলোভার্ডের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সভাপতুি ও সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদে মনোনয়ন চুড়ান্ত হয়। যারা মনোনীত হয়েছেন, তাঁরা খুব শীঘ্রই পুর্ণাঙ্গ কমিটি চুড়ান্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হােসেন কুনু, নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাষ্টি সদস্য আজিমুর রহমান বুরহান, নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমি, যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, ডাউনচাউন ম্যানহাটান বাংলাদেশ বিজনেস এসােসিয়েশানের সভাপতি বাদল, সংগঠনের কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, ঢাকা জেলা এসাসিয়েশানের সভাপতি দুলাল বেহেদু, কুইন্স বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি শামসউদ্দিন, আবুল ফজল লিটনসহ সংগঠনের কয়েকজন সদস্যবৃন্দ।

