১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য মাহফিলের প্রস্তুতি নিয়ে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র যৌথসভা

২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য মাহফিলের প্রস্তুতি নিয়ে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র যৌথসভা

আগামি ২৬ অক্টোবর, রবিবার বিকেলে ব্রুকলীনের পিএস ১৭৯ এ বৃহত্তর নোয়াখালী সোসাইটির ইউএসএ’র প্রয়াত সদস্যবৃন্দের রূহের মাগফেরাত এবং অসুস্থদের আশু রোগমুক্তি কামনায় তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


মাহফিলের আয়োজন নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১গত ৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার নোয়াখালী ভবনে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে । সভায় সভাপতিত্ব করেন সভাপতি নাজমুল হাসান মানিক।


মাহফিলের স্থান: পিএস ১৭৯ কেনসিংটন, 202 Avenue C, Brooklyn, NY-11218.
সময়: ২৬ অক্টোবর, রবিবার, বিকাল ৫টা। মাহফিল শেষে ডিনারের ব‍্যাবস্থা রয়েছে। উক্ত দোয়া মাহফিলে সকলে পরিবারসহ আমন্ত্রিত।