গত ৮ই নভেম্বর রবিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইংক্ এর আয়োজনে আন্তর্জাতিক মানসম্পন্ন দাবা প্রতিযোগিতা ২০২৬।

কানাডাসহ আমেরিকার বিভিন্ন স্টেট ও শহর থেকে ২৪জন প্রতিযোগী এই আয়োজনে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের অধিকাংশই প্রতিযোগী ছিল বাংলাদেশের সাবেক জাতীয় দাবা খেলোয়াড় । এছাড়াও স্কুল পড়ুয়া ছেলেমেয়েরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সকাল ঠিক ১১.৩০ মিনিটে

সংগঠনের সভাপতি ওয়াহিদ কাজী এলিন সোসাইটির কর্মকর্তাদের সাথে নিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এই প্রতিযোগিতা দুই গ্রুপে পাঁচ রাউন্ডে সম্পন্ন হয়। সর্বোচ্চ পয়েন্ট পেয়ে কানাডা থেকে আগত প্রতিযোগী ও বাংলাদেশের সাবেক জাতীয় দাবা খেলোয়াড় ও খুলনার কৃতিসন্তান খন্দকার কয়েস হাসান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার হিসেবে পান নগদ ৫০০ ইউএস ডলার, ক্রেস্ট, সংগঠনের টাই ও সার্টিফিকেট। ১ম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন খুলনার আরেক কৃতি সন্তান এবং এই সংগঠনেরই ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশের জাতীয় দাবার ফিদেমাষ্টার মোঃ শাহীনুর হোসেন । পুরস্কার হিসেবে পান নগদ ৩০০ ইউএস ডলার, ক্রেস্ট, টাই ও সার্টিফিকেট। ২য় রানার্সআপ হন হাডসন শহর থেকে আগত বাংলাদেশের সাবেক জাতীয় দাবাড়ু মাহবুব আলী । তিনি পুরস্কার হিসেবে পান নগদ ২০০ ইউএস ডলার, ক্রেস্ট, টাই ও সার্টিফিকেট।

নগদ অর্থ পুরস্কার স্পন্সর করেছেন প্রথম পুরস্কার ৫০০ ইউএস ডলার ঢাকা জেলা এসোসিয়েশন সভাপতি জনাব দুলাল বেহেদু। । দ্বিতীয় পুরস্কার ৩০০ ইউএস ডলার স্পন্সর করেছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউএসএ-র সভাপতি জনাব মঈনুল ইসলাম। তৃতীয় পুরস্কার ২০০ ইউএস ডলার স্পনসর করেছেন বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর ট্রেজারার জনাব মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি।

প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক ও আন্তর্জাতিক দাবা বিচারক জনাব শাহীনুল ইসলাম মুকুল। সহকারী বিচারক হিসেবে ছিলেন সাবেক আন্তর্জাতিক দাবা বিচারক জনাব মোঃ আলমাসুর রহমান এবং জনাব আজাদ। উপস্থিত সকল খেলোয়াড় ও অতিথিবৃন্দকে সকালের, নাস্তা, দুপুরের খাবার ও বৈকালিক নাস্তা এবং চা পরিবেশন করা হয়।

পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও দাবা টুর্নামেন্টের কো-অর্ডিনেটর জনাব শেখ ফারুকুল ইসলাম এবং তাকে সহযোগিতা করেন অপর কো-অর্ডিনেটরবৃন্দ যথাক্রমে শেখ সবুর, মোঃ আনারুল হক ও ইসমত জাহান পপি। এছাড়াও আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্নামেন্টের চিফ কো-অর্ডিনেটর সৈয়দ এনায়েত আলী এবং তাকে সহায়তা করেন সোসাইটির ক্রীড়া সম্পাদক ও গেম কো-অর্ডিনেটর মোঃ শাহীনুর হোসেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব ডাঃ খন্দকার মাসুদুর রহমান এমডি ।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী জনাব দুলাল বেহেদু । বিশেষ অতিথির আসন অলংকৃত করেন কুইন্স বাংলাদেশ সোসাইটির সন্মানিত সভাপতি জনাব কাজী তোফায়েল ইসলাম, বাংলাদেশ সোসাইটির ট্রেজারার জনাব মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, কুমিল্লা কিংস ক্রিকেট টিমের কর্ণধার সাইদুল ইসলাম রিয়াদ এবং আসিয়া আক্তার।

পুরস্কার বিতরন শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে এ ধরনের আরও প্রতিযোগিতার আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি জনাব ওয়াহিদ কাজী এলিন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে











