জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা মরহুম আব্দুল খালিক লালু ও যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আলতাফ হোসেন এর স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। জনাব আবু সাইয়িদ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল এর সঞ্চালনায় শোক সভার কার্যক্রম শুরু হয় ।

শোক সভায় বিপুল সংখ্যক জাতীয় পার্টির নেতা কর্মী সমর্থক সহ বিভিন্ন পর্যায়ের মরহুম আব্দুল খালিক লালু ও মরহুম আলতাফ হোসেন এর গুনগ্রাহিরা উপস্থিত ছিলেন । সভায় উল্লেখযোগ্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি এস এম ইকবাল,সহ-সভাপতি নুর ইসলাম বর্ষন,সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আব্দুন নুর, কোষাধ্যক্ষ আবুল কাশেম চৌধুরী, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, কৃষি বিষয়ক সম্পাদক এন এস এন রুবেল সহ অনেকেই ।

বক্তারা মরহুম লালু ও মরহুম আলতাফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মের উপর আলোকপাত করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন । বক্তারা আরো বলেন তাদের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি তথ্য বাংলাদেশ জাতীয় পার্টির এক বিরাট ক্ষতি হয়েছে। বক্তব্য বলেন, এই দুই নেতা নতুন বাংলা ছাত্র সমাজের প্রতিষ্ঠা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে গেছেন এবং তাঁদের ধ্যান ধারণায় সব সময় দেশের ও জাতীয় পার্টির উন্নয়নের কথা চিন্তা করেছেন ।
সভা শেষে উপদেষ্টা মরহুম আবুল খালিক লালু ও যুগ্ম সাধারণ সম্পাদকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । প্রেস বিজ্ঞপ্তি অনুসারে










