৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অর্থনীতি

মে মাসে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২%, ঊর্ধ্বমুখী খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম

মে মাসে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২%, ঊর্ধ্বমুখী খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম

বাংলাদেশে নিত্যপণ্যের বাজারে উচ্চমূল্যের চাপ কমছেই না, বরং সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির বোঝা আরও ভারী হচ্ছে। মে মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (পয়েন্ট-টু-পয়েন্ট) ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৪২ শতাংশে। এর আগের মাস এপ্রিলে এই হার ছিল ৯.০৪ শতাংশ।
রোববার (৭ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে।
বিবিএসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায়ও বর্তমানে মূল্যস্ফীতির চাপ বেশি। ২০২৫ সালের মে মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯.০৫ শতাংশ।

বিবিএসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায়ও বর্তমানে মূল্যস্ফীতির চাপ বেশি। ২০২৫ সালের মে মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯.০৫ শতাংশ।