১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত ৯ মার্চ সোমবার হয়েছে। ব্রংক্সের আল আকসা পার্টি হলে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেছেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডা: মো: ইনামুল হক। সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র

আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশাহ ও মূলধারার রাজনীতিবিদ ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১১ এর মেম্বার আব্দুস সহিদ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্কের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আবু জাফর, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটিরসহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুল মজিদ। ইফতারের পূর্বে ধর্মীয় আলোচনা ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা মিজানুর রহমান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের কার্যনির্বাহী সদস্য ও প্রাক্তণ সহ সভাপতি বিজয় কৃষ্ন সাহা,কোষাধ্যক্ষ প্রকৌশলী লুৎফুর রহমান, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক জাহানারা আহমদ (লক্ষ্মী), শ্রম ও পেশাজীবি সম্পাদক আবুল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ারা বেগম (মনি), কার্যনির্বাহী সদস্য মিয়া মোহাম্মদ দাউদ, গণেশ ভৌমিক, আব্দুর রউফ পাশা ও জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, মোঃ হাসান আলী, আব্দুল মুহিত, শাখাওয়াত আলী, ডা. মিতা চৌধুরী, সাঈদুর রহমান লিংকন, সৈয়দ কামরুজ্জামান ফয়েজ, শামিম আহমদ, মেহের চৌধুরী, কাজী রবিউজ্জামান, সুমিত্রা সেন, নুরে আলম জিকু, মাহমুদুল হাসান, সুব্রত তালুকদার, তজমুল হোসেন, সৈয়দ রুহুল আলী, কবি আবু তাহের চৌধুরী, শেখ শফিকুর রহমান, শেখ জামাল হোসেন, রেজা আব্দুল্লাহ, শাহিন কামালী, শফিকুর রহমান, দিপংকর দেব সুমন, হুমাউন কবির সোহেল প্রমুখ।

বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক কমিউনিটি এ্যাকটিভিষ্ট, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার ও দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে সমবেত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডা. ইনামুল হক ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ।