১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্স এর ইফতার সম্পন্ন Screenshot

কমিউনিটিতে পরিবেশবান্ধব বৈদ্যুতিক সামগ্রী যেমন এয়ার কন্ডিশানিং, হিটিং ও কুলিং সিস্টেম সরবরাহের বিশ্বস্ত ও জনপ্রিয় প্রতিষ্ঠান গ্রি-মেকানিক্যাল ইয়ংকার্সের প্রেসিডেন্ট ও সিইও,কমিউনিটির পরিচিত মুখ,বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে তাদের গ্রাহক,শুভানূধ্যায়ী এবং মিডিয়া কর্মীদের সম্মানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ইফতার মাহফিল।

Screenshot

গত ৮ মার্চ রোববার উডসাইডের গুলশান টেরেসে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মাহফিলটি সৌহার্দ্য-সম্প্রীতির ইফতার মাহফিলে পরিণত হয়।‘গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্স’ নিউইয়র্ক সিটির অনুদানে বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠানে অত্যাধুনিক হিটিং ও এয়ারকন্ডিশন লাগিয়ে দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

Screenshot

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন দারুল আহনাফ নিউইয়র্কের প্রিন্সিপাল মাওলানা হামিদুর রহমান আশরাফ। সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্যে গ্রি মেকানিক্যাল ইয়ংকার্সের প্রেসিডেন্ট ও সিইও তোফায়েল চৌধুরী লিটন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবার মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলার জন্যই আমাদের এই আয়োজন। আমরা কমিউনিটির সেবা করতে চাই। আমার বলতে দ্বিধা নেই বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশি মিডিয়া আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। যে কারণে আমি সবার কাছে কৃতজ্ঞ।

তোফায়েল চৌধুরী লিটন আরো বলেন, নিউইয়র্ক সিটির এই প্রজেক্টে সিটি থেকে প্রতিটি বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনুদান দেওয়া হচ্ছে। পরিবেশসম্মত এই সিস্টেম বাসায় বা ব্যবসায় লাগালে সেই বাসায় আর তেল বা গ্যাসের বয়েলার থাকবে না। যার ফলে পরিবেশ থাকবে স্বাস্থ্যসম্মত। আমাদের মাধ্যমে বাংলাদেশি প্রবাসীরা নিজ বাসায় বা ব্যবসা প্রতিষ্ঠানে অত্যাধুনিক এবং পরিবেশসম্মত এই হিটিং সিস্টেম এবং এয়ারকন্ডিশন লাগিয়ে নিতে পারেন। বয়লার সিস্টেম থেকে রক্ষা পাওয়ার সাথে আমরা দিচ্ছি ১০ বছরের গ্যারান্টি। প্রতিষ্ঠানটি ইয়াংকার্সে হলেও নিউইয়র্কের সর্বত্র আমরা কাজ করছি।

Screenshot

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন তার দুই ভাই এবং প্রতিষ্ঠানের সেলস ম্যনেজার তানবির সাইমন চৌধুরী এবং সেলস এক্সিকিউটিভ ফরহাদ চৌধুরী।
ব্যতিক্রমী এই ইফতার মাহফিলে তিন ভাই প্রতিটি টেবিলে গিয়ে প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেছেন।
মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক।

Screenshot

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন- জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহান খান মিতা, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম ও কোষাধ্যক্ষ ময়নু জামান চৌধুরী, মঞ্জুর আহমেদ জগলু, গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, অধ্যাপক ড. শওকত আলী, বিশিষ্ট মর্টগেজ ব্যবসায়ী আকিব হোসেন,জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ

সোলায়মান,টাইম টিভির সিইও আবু তাহের ও পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, টিবিএন২৪ টিভির ভাইস প্রেসিডেন্ট এএফএম মিসবাহুজ্জামান, বিশিষ্ট রাজনীতিক ফারুক চৌধুরী, সালেহ চৌধুরী, মঞ্জুর চৌধুরী, বিএনপি নেতা এম এ বাতিন, যুবদল নেতা আবু সাঈদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, আতিকুল ইসলাম জাকির, চৌধুরী তানিম প্রমুখ।