প্রবাসের অন্যতম বৃহৎ সংঘটন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ এর আগামী ২০২৬ -২৭ সালের নুতন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সন্দ্বীপ সোসাইটির নির্বাচন কমিশন। এতে সভাপতি হিসেবে ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসাইন পুনরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন এর প্রধান ছিলেন আলহাজ গাজী মোদাচ্ছের মিয়া, অন্য কমিশনার হলেন : জনাব সানাউল্লাহ হাসান, জনাব মোঃ ফোরকান উদ্দিন, জনাব মোঃ মাকসুদুর রহমান ও আরিফ আর চৌধুরী।নুতন এই কমিটিতে আরো যারা আছেন তারা হলেন সিনিয়র সহ সভাপতি মঞ্জুর কাদের সোহাগ, ভাইস প্রেসিডেন্ট : আব্দুস সালাম লাবু, ভাইস প্রেসিডেন্ট : আব্দুল মান্নান, ভাইস প্রেসিডেন্ট: মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক : মনিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক : মোঃ জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক : মোঃ আলাউদ্দিন ফারুক, কোষাধ্যক্ষ : মোঃ আনোয়ারুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ : মোঃ সোহেল, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক : নাজিম উদ্দিন সুজন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক: মাহমুদুল হাসান রাজীব, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক : জোবাইদুল ইসলাম , প্রশিক্ষণ ও কর্ম সংস্থান সম্পাদক :মোহাম্মদ আরিফ, প্রচার সম্পাদক : ইমরুল হাসান আরফান, দপ্তর সম্পাদক : আজমীর হোসাইন, মেইনস্ট্রিম ও আইন বিষয়ক সম্পাদক : মোঃ আরিফুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক : রেহান উদ্দিন সোহেল। কার্যনির্বাহী পরিষদ তাদের প্রথম সভায় ১৬ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচন করবেন। তখন কার্যনির্বাহী পরিষদ হবে ৩৫ সদস্য বিশিষ্ট। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।