৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

০১ অক্টোবর থেকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্কে সকল প্রকার কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে

০১ অক্টোবর থেকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্কে সকল প্রকার কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক-এর কনস্যুলারসেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ, আধুনিক ও জবাবদিহিমূলককরার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, আগামী ০১ অক্টোবর২০২৬ তারিখ হতে কনস্যুলেটে স্ব-শরীরে উপস্থিত হয়ে সেবাগ্রহণের ক্ষেত্রে সকল প্রকার কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিটঅথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।

এ পরিপ্রেক্ষিতে, ০১ অক্টোবর ২০২৬ তারিখ হতে স্ব-শরীরে সেবাগ্রহণের ক্ষেত্রে মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেক গ্রহণকরা হবে না।

তবে, ডাকযোগে প্রেরিত আবেদনসমূহের ক্ষেত্রে এ নীতিপ্রযোজ্য হবে না। এসব আবেদনের জন্য বিদ্যমান নিয়মঅনুযায়ী পূর্বের ন্যায় মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইডচেকের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

শর্তাবলি:

• সেবাগ্রহীতাদের কনস্যুলেটে আগমনের সময় বৈধ ও সক্রিয়ডেবিট বা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার জন্য অনুরোধ করাহচ্ছে।
• নগদ অর্থ বা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে ফি গ্রহণ করা হবেনা।
• ডাকযোগে প্রেরিত আবেদনসমূহের ক্ষেত্রে বিদ্যমান ফিপরিশোধের বিধি-বিধান অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক প্রবাসীবাংলাদেশিদের জন্য সর্বোচ্চ মানসম্পন্ন, দক্ষ ও সময়োপযোগীকনস্যুলার সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সিদ্ধান্তের সফলবাস্তবায়নে সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকসহযোগিতা একান্তভাবে কামনা করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে