১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

ফবিসিসিআই-র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর সম্মানে নিউ ইয়র্কে দাগনভূঁইয়াবাসীদের গণসংবর্ধনা

ফবিসিসিআই-র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর সম্মানে নিউ ইয়র্কে দাগনভূঁইয়াবাসীদের গণসংবর্ধনা

বিএনপির ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও এফবিসিসিআই-র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর নিউইর্য়ক আগমন উপলক্ষে গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার রাত ৭টায় নিউইর্য়ক সিটির ওজোনপাকে দারুচিনি রেস্টুরেন্টের অভিজাত পার্টিহলে আমেরিকায় বসবাসকারী ফেনীর দাগনভূঁইয়াবাসীদের পক্ষ থেকে এক গণসংবর্ধনা প্রদান করা হয় । এতে প্রধান অতিথির ভাষণে জনাব আব্দুল আউয়াল মিন্টু বলেন বিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে ৩১ দফা সংস্কারের মধ্যে জাতির সব ধরনের কল্যাণ নিহিত রয়েছে । দেশের নিরাপত্তা,সুশাসন, সামাজিক উন্নয়ন ওঅর্থনৈতিক উন্নয়নের দিক নির্দেশনা রয়েছে ।দেশের উন্নয়ন করতে হলে উন্নত সমাজের বিকল্প নেই । বর্তমানে সংস্কারের নামে যে টানাপোড়েন তাতে সংস্কার জাতির কোন কাজে আসবে না । পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে হবে। হানাহানি, মারামারি মুক্ত দেশ গড়তে হবে। তিন ভাই মারামারি করলে পাশের বাড়ির লোকজন আমাদের পিছনে লাগবে। তিনি আরো বলেন বিশ্বের ৫শ টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ১টিরই নাম নেই, যা অত্যন্ত দুঃখজনক । এক প্রশ্নের উত্তরে তিনি বলেন দাগনভূঞা দুলা মিয়া কটন মিল্স দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে সেটি অচিরেই পূনরায় চালু করা হবে।


নাগরিক সংবর্ধনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক ও নোয়াখালী সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুর রব মিয়া এবং বক্তব্য রাখেন ফেনী জেরা সমিতির সাবেক সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ সেসাইটির বের্ড অফ ট্রাষ্টির সদস্য ও বিশিষ্ট রিয়েলটর নাঈম টুটুল, সিএসবিবিএর প্রেসিডেন্ট রফিকুল ইসলাম পাটোয়ারী , সাংবাদিক শহিদ উল্লাহ কাইসার, এম শাহজাহান কবির, বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর কার্যকরী কমিটির সদস্য হারুণ চেয়ারম্যান ওজাহাঙ্গীর সরওয়া্রদী , ফারুক আহমেদ সুমন, আবুল বাশার, রেজাউল হক শামীম, সাহাব উদ্দিন, কবির রাজ্জাক,বাদল মির্জা, রবিন আহসান ও আনোয়ার হোসেন প্রমুখ । অনুষ্ঠান যৌথ ভাবে সঞ্চালনা করে শামীম মাহমুদ ও মোঃ গোলাম ছরোয়ার সুমন।