৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নেতৃত্বের প্রতি আস্থা : নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির বর্তমান কমিটির ১৯ জন কর্মকর্তার মধ্যে ১৩ জনই ‘সেলিম-আলী’র প্যানেলের প্রার্থী

নেতৃত্বের প্রতি আস্থা : নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির বর্তমান কমিটির ১৯ জন কর্মকর্তার মধ্যে ১৩ জনই ‘সেলিম-আলী’র প্যানেলের প্রার্থী

বাংলাদেশ সোসাইটির ত্রি-বার্ষিক (২০২৭-২০২৯) নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৫ অক্টোবর রোববার। গত সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক এবাইরই প্রথম তিন বছরের জন্য কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি বর্তমান কার্যকরী পরিষদের ১৯জন সদস্যের স্থলে ২১জন কর্মকর্তা সন্নিবেশিত হয়েছে। ফলে সোসাইটিতে নতুন নতুন মুখ আসছে।

অতীতের নির্বাচনগুলোর মধ্যে এবারের নির্বাচন নানাদিক থেকে আলোচিত নির্বাচনে পরিণত হতে চলেছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। এদিকে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে ইতিমধ্যেই দুটি প্যানেল প্রতিদ্বিদ্বতায় নামছেন। নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে পুনরায় ‘সেলিম-আলী’ প্যানেল অপরদিকে সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও সন্ধীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি ফিরোজ আহমেদের নেতৃত্বে কুনু-ফিরোজ’ প্যানেল প্রচারনা শুরু করেছে।

বর্তমান কার্যকরী কমিটির ১৯ জন সদস্যের মধ্যে ১৩ জন কর্মকর্তা ‘সেলিম-আলী’র সফল নেতৃত্বে প্রতি আস্থা রেখে পুনরায় এই প্যানেলের হয়ে আবার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। বর্তমান কার্যকরী কমিটির বাকি ৬ জন সদস্যের কুনু-ফিরোজ প‍্যানলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, বিগত নির্বাচন ‘সেলিম-আলী’ প্যানেল পূর্ণ প্যানেলে জয়লাভ করেছিল। পূজার কারণে বাংলাদেশ সোসাইটির এবারের নিবার্চনী কর্মসুচির কিছুটা পরিবর্তনের ফলে অগামী ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে মনোনয়নপত্র বিতরণ। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য কার্যক্রম চলবে। নির্বাচন হবে ২৫ অক্টোবর। কিন্তু তার আগই সংশ্লিস্ট প্যানেল ও প্রার্থীরা প্রচারণায় নেমেছেন।

প্যানেল দুটির সভা-সমাবেশের পাশাপাশি চলছে প্রার্থী বাছাই।

সোসাইটির বর্তমান কমিটির কার্যকরী পরিষদের অধিকাংশ কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, তারা বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে পুনরায় ‘সেলিম-আলী’র নেতৃত্ব ও কর্মকান্ডের ফলে এই প্যানেলের সাথেই পুনরায় নির্বাচন করতে আগ্রহী। তাদের দাবি , সোসাইটি পরিচালনায় ‘সেলিম-আলী’ প্যানেল তথা বর্তমান কার্যকরীর্ পরিষদের অনেক সাফল্যও রয়েছে। আর কিছু কাজ চলমান রয়েছে। কাযকরী কমটির মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচনী প্রতিশ্রæতিগুলো সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান কার্যকরী পরিষদের যারা ‘সেলিম-আলী’ প্যানেলের সাথেই রয়েছেন তারা হলেন- সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী) এবং কার্যকরি সদস্য- হারুন রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমেদ ও হাসান খান। তাদের সাথে আরো নতুন মুখ যোগ দিচ্ছেন বলে জানা গেছে। এদের মধ্যে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সোসাইটির সাবেক কর্মকর্তা ও পরিচিত মুখ থাকবেন। খবর ইউএনএ’র।