২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

গোপনীয়তার আড়ালে হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে চীন

চীনের জনবহুল উপকূলরেখা থেকে শত শত মাইল দূরে, হিমালয়ের এক দুর্গম নদীতে একটি তীক্ষ্ণ পাহাড়ি বাঁক এপর্যন্ত দেশটির অন্যতম উচ্চাভিলাষী এবং বিতর্কিত অবকাঠামো প্রকল্পের কেন্দ্রবিন্দু হতে চলেছে।

সেখানে ১৬৮ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত একটি জলবিদ্যুৎ ব্যবস্থা— বিশ্বের অন্য যেকোনো কেন্দ্রের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। এটি চীনের জন্য বিশাল আশীর্বাদ হিসেবে দেখা হচ্ছে, কারণ দেশটি এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে তাদের হাইওয়েগুলোতে বৈদ্যুতিক গাড়ির দাপট থাকবে, আবার বিপুল বিদ্যুৎ ব্যবহারকারী এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেলগুলো আন্তর্জাতিক প্রতিপক্ষকে ছাপিয়ে যেতে প্রতিযোগিতা করবে।

চলতি বছরের শুরুর দিকে তিব্বত সফরে গিয়ে চীনা নেতা শি জিনপিং এই প্রকল্পটিকে “বলিষ্ঠভাবে, পদ্ধতিগতভাবে এবং কার্যকরভাবে এগিয়ে নেওয়ার” আহ্বান জানিয়েছিলেন। তিব্বত এমন একটি অঞ্চল যেখানে বেইজিং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার নামে তাদের নিয়ন্ত্রণ ক্রমাগত কঠোর করছে।

বিশেষজ্ঞরা বলছেন, তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় নির্মিত এই জলবিদ্যুৎ ব্যবস্থাটি প্রকৌশলবিদ্যার এমন এক অনন্য নিদর্শন হবে, যা আগে কখনো দেখা যায়নি। পাহাড়ের মধ্য দিয়ে সুড়ঙ্গ তৈরি করে ২,০০০ মিটার উচ্চতার পতন বা ড্রপকে কাজে লাগিয়ে, চীন এশিয়ার ‘ওয়াটার টাওয়ার’ হিসেবে পরিচিত তিব্বতের প্রধান নদীকে নিজ স্বার্থে ব্যবহার করবে। আর এটি এমন এক সময়ে ঘটছে যখন বিশ্বের সরকারগুলো পানি নিরাপত্তার দিকে তাদের মনোযোগ বাড়াচ্ছে।

বিশ্বের বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ চীনকে কয়লাভিত্তিক বিদ্যুৎ থেকে সরে আসতে সাহায্য করার মাধ্যমে এই প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের গতি মন্থর করার বৈশ্বিক প্রচেষ্টায় সহায়তা করতে পারে। কিন্তু এর নির্মাণকাজ একটি বিরল ও আদিম বাস্তুতন্ত্র এবং স্থানীয় আদিবাসীদের পৈতৃক ভিটাকে ধ্বংস করতে পারে।

ভারত ও বাংলাদেশে ভাটি অঞ্চলের কোটি কোটি মানুষও এই নদীর ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে, মাছ ধরা ও কৃষিকাজসহ বাস্তুতন্ত্রের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে পর্যাপ্ত গবেষণা করা হয়নি। কারণ তিব্বত থেকে সাংপো ব্রহ্মপুত্র নদ নামে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

ভারতের সংবাদমাধ্যমের শিরোনামগুলো ইতিমধ্যেই এই প্রকল্পটিকে সম্ভাব্য “ওয়াটার বম্ব” বা পানি বোমা হিসেবে আখ্যায়িত করেছে। বিতর্কিত চীন-ভারত সীমান্তের কাছাকাছি হওয়ায় এটি দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে দীর্ঘদিনের আঞ্চলিক বিরোধের একটি নতুন স্ফুলিঙ্গ হয়ে ওঠার ঝুঁকিতে রয়েছে।

এত সব ঝুঁকি থাকা সত্ত্বেও, প্রকল্পটি গোপনীয়তার চাদরে ঢাকা রয়েছে। এই পরিকল্পনা চীনের বিশাল প্রযুক্তিগত সক্ষমতা এবং পরিচ্ছন্ন শক্তির প্রতি আগ্রহের প্রমাণ দিলেও, এটি দেশটির স্বচ্ছতার অভাবকেও প্রকট করে তোলে। এমনকি এমন একটি উদ্যোগের ক্ষেত্রেও, যার ফলাফল সুদূরপ্রসারী হতে পারে।

প্রকল্পের নকশা সম্পর্কে সরকারি বা বৈজ্ঞানিক প্রতিবেদন এবং মার্কিন গণমাধ্যম সিএনএন-এর সংকলিত ওপেন-সোর্স তথ্যের সূত্রগুলো একটি জটিল ব্যবস্থার ইঙ্গিত দেয়। এতে ইয়ারলুং সাংপো নদী বরাবর বাঁধ ও জলাধার থাকতে পারে, পাশাপাশি সুড়ঙ্গ দ্বারা সংযুক্ত ভূগর্ভস্থ জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি সিরিজ থাকতে পারে। নদীর একটি অংশ ঘুরিয়ে খাড়া উচ্চতার পতন বা ড্রপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

ওয়াশিংটনের স্টিমসন সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের এনার্জি, ওয়াটার অ্যান্ড সাসটেইনেবিলিটি প্রোগ্রামের পরিচালক ব্রায়ান আইলার বলেন, “এটি পৃথিবীর দেখা সবচেয়ে পরিশীলিত ও উদ্ভাবনী বাঁধ ব্যবস্থা। এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনকও।”

তবে চীন এই মতের সঙ্গে দ্বিমত পোষণ করে। সিএনএন-কে দেওয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, প্রকল্পটি “কয়েক দশক ধরে গভীর গবেষণার মধ্য দিয়ে গেছে” এবং “ইঞ্জিনিয়ারিং নিরাপত্তা ও বাস্তুতন্ত্র রক্ষার জন্য পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে—যাতে ভাটি অঞ্চল ক্ষতিগ্রস্ত না হয়।”

মন্ত্রণালয় আরও বলেছে, “প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি এবং আনুষ্ঠানিক শুরুর পর থেকে চীনা পক্ষ সর্বদা প্রাসঙ্গিক তথ্যের বিষয়ে স্বচ্ছতা বজায় রেখেছে এবং ভাটির দেশগুলোর সঙ্গে যোগাযোগের পথ খোলা রেখেছে।” তারা আরও জানায় যে “প্রকল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে” বেইজিং “আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে প্রয়োজনীয় তথ্য শেয়ার করবে” এবং “ভাটির দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করবে।” তাদের মতে, এই প্রকল্পের লক্ষ্য হলো “পরিচ্ছন্ন শক্তির উন্নয়ন ত্বরান্বিত করা, স্থানীয় জীবিকার মানোন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনকে সক্রিয়ভাবে মোকাবিলা করা।”

কিন্তু বেইজিংয়ের সম্ভবত আরও কিছু অগ্রাধিকার রয়েছে। এই উচ্চাভিলাষী অবকাঠামোগত পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হচ্ছে যখন শি জিনপিং কেবল চীনের জ্বালানি সরবরাহ নিশ্চিত করেই নয়, বরং জাতিগত সংখ্যালঘুদের অধ্যুষিত বিতর্কিত সীমান্ত ও অঞ্চলগুলোতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে জাতীয় নিরাপত্তা জোরদার করতে চাইছেন।

নয়াদিল্লির এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ঋষি গুপ্ত বলেন, “আপনি যদি হিমালয়ে, বিশেষ করে তিব্বত সংলগ্ন চীন-ভারত সীমান্তে চীনের অবকাঠামোগত উন্নয়নের বিন্দুগুলো যোগ করেন, তবে দেখবেন সেগুলো কৌশলগতভাবে স্থাপন করা হয়েছে। প্রকল্পটি তিব্বত এবং এর সীমান্তের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর ওপর নিয়ন্ত্রণ সুসংহত করতে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর চীনের বৃহত্তর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

হিমালয়ে ক্ষমতার খেলা : বিশ্বের সর্বোচ্চ প্রধান নদী হিসেবে পরিচিত ইয়ারলুং সাংপো হিমালয়ের একটি হিমবাহ থেকে তিব্বতীয় মালভূমির মধ্য দিয়ে সর্পিল গতিতে দেশটির দক্ষিণতম প্রান্তের দিকে প্রবাহিত হয়েছে।

তিব্বতের ডি ফ্যাক্টো বা প্রকৃত সীমান্তের পাশে একটি ভারতীয় রাজ্যের—যার ভূমি চীন নিজেদের বলে দাবি করে—পাশ দিয়ে প্রবাহিত নদীর একটি অংশ দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কারণে মনোযোগ আকর্ষণ করে আসছে।

সেখানে গ্রেট ব্যান্ড নামে পরিচিত এক বিশাল পর্বতকে ঘিরে নদীটি নাটকীয়ভাবে একটি ‘হর্স-শু’ বা ঘোড়ার খুরের মতো বাঁক নেয়। এই যাত্রাপথে নদীটি মাত্র ৫০ কিলোমিটারের মধ্যে প্রায় ২,০০০ মিটার উচ্চতা হারায়।

এই পতন বা স্রোতকে কাজে লাগিয়ে বছরে প্রায় ৩০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হয়েছে—যা বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চীনের থ্রি গর্জেস ড্যামের উৎপাদনেরও প্রায় তিন গুণ।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশনা অনুযায়ী, পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না (পাওয়ারচায়না)-র তৎকালীন চেয়ারম্যান ইয়ান ঝিয়ং ২০২০ সালের এক বক্তৃতায় বলেছিলেন, নিম্ন ইয়ারলুং সাংপোতে জলবিদ্যুৎ উন্নয়ন “কেবল একটি জলবিদ্যুৎ উদ্যোগ নয়,” এটি একটি জাতীয় নিরাপত্তা প্রকল্পও, যার মধ্যে পানি সম্পদ নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে।

অবশ্য সাংপোর নদীর নিম্ন অববাহিকা বরাবর এমন একটি প্রকল্প নিয়ে কয়েক দশক ধরে আলোচনা হলেও কখনো চেষ্টা করা হয়নি। এটি একটি দুর্গম এবং বিপজ্জনক এলাকায় কুখ্যাতভাবে চ্যালেঞ্জিং একটি উদ্যোগ হিসেবে দেখা হতো, যা মেগা-ড্যাম বা বিশাল বাঁধ নির্মাণে বিশ্বকে নেতৃত্ব দেওয়া একটি দেশের জন্যও কঠিন।

এখন স্যাটেলাইট ইমেজ, প্রকাশ্যে পাওয়া করপোরেট নথি এবং ওই এলাকা থেকে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো পর্যালোচনা করে সিএনএন দেখেছে যে, সেখানে রাস্তা তৈরি ও প্রশস্ত করা, সেতু নির্মাণ, বিস্ফোরক রাখার জন্য স্টোরেজ সুবিধা স্থাপন, মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রামবাসীদের স্থানান্তরের কাজ চলছে। এই সবই নির্মাণের পথ সুগম করার জন্য স্পষ্ট প্রচেষ্টা, যা আনুষ্ঠানিকভাবে জুলাই মাসে শুরু হয়েছে।

সরকারি নথিপত্রগুলোতে প্রায়শই ইয়ারলুং সাংপোর নিম্ন অববাহিকা বোঝাতে রোমান আদ্যক্ষর “YX” ব্যবহার করে প্রকল্পটির উল্লেখ করা হয়, তবে এর নকশা সম্পর্কে খুব সীমিত তথ্য দেওয়া হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, প্রকল্পটিতে মূলত সুড়ঙ্গের মাধ্যমে “নদী সোজা করা এবং ঘুরিয়ে দেওয়া” বা ডাইভার্ট করার পদ্ধতি ব্যবহার করা হবে এবং এতে পাঁচটি ক্যাসকেড জলবিদ্যুৎ কেন্দ্র অন্তর্ভুক্ত থাকবে।

সিএনএন-এর ওপেন-সোর্স তথ্যের পরীক্ষা, যার মধ্যে রয়েছে একাডেমিক গবেষণাপত্র, অফিসিয়াল টেন্ডার, পাওয়ারচায়নার একটি সাবসিডিয়ারি দ্বারা পাওয়ার স্টেশনের নকশার পেটেন্ট, একটি স্থানীয় শহর পরিকল্পনা নথি, সেইসঙ্গে স্যাটেলাইট ইমেজ এবং এলাকাটির সোশ্যাল মিডিয়া পোস্টগুলো—এই বিশাল প্রকল্পটি কীভাবে রূপ নিচ্ছে সে সম্পর্কে আরও আলোকপাত করেছে।

স্টিমসন সেন্টারের এনার্জি, ওয়াটার এবং সাসটেইনেবিলিটি প্রোগ্রামের বিশেষজ্ঞদের সহায়তায় তৈরি একটি সিমুলেশন, যারা কারিগরি ও ভৌগোলিক বিশ্লেষণ সরবরাহ করেছেন, ইঙ্গিত দেয় যে নকশাটি জলবিদ্যুৎ কেন্দ্র, সুড়ঙ্গ এবং জলাধারগুলোর একটি বিশাল নেটওয়ার্ক হতে পারে। প্রথম থেকে শেষ পাওয়ার স্টেশন পর্যন্ত সোজাসুজি বা আকাশপথে এর দৈর্ঘ্য প্রায় ১৫০ কিলোমিটার হতে পারে।

এই ব্যবস্থাটি মেইনলিং শহরে একটি বাঁধের মাধ্যমে সৃষ্ট জলাধার দিয়ে শুরু হবে, যেখানে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং জুলাই মাসে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিমুলেশন অনুযায়ী, সেখানকার জলাধারটি কয়েক ডজন মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে—যা অপারেটরদের পুরো জলবিদ্যুৎ ব্যবস্থা জুড়ে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে সক্ষম করবে।

সম্ভাব্য নকশার সিমুলেশন অনুসারে, আরও ভাটিতে এবং একটি সংরক্ষিত জাতীয় জলাভূমির পরে অবস্থিত দ্বিতীয়, নিচু বাঁধটি সম্ভবত গ্রেট ব্যান্ড থেকে নদীর একটি অংশ সরিয়ে পাহাড়ের মধ্য দিয়ে এবং একটি পার্শ্ববর্তী উপত্যকার নিচ দিয়ে ব্লাস্ট করে তৈরি সুড়ঙ্গ ব্যবস্থায় পাঠানোর জন্য ব্যবহার করা হবে।

এখানে, ডাইভার্ট করা পানি সম্ভবত ক্যাসকেড পাওয়ার স্টেশনগুলোর একটি সিরিজের মধ্য দিয়ে যাবে, যার প্রতিটি আগেরটির চেয়ে শত শত মিটার নিচে অবস্থিত হবে। মূল নদীতে পুনরায় যোগ দেওয়ার আগে এই প্রক্রিয়ার মাধ্যমে পথে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হবে। পাঁচটি স্টেশনের সঠিক অবস্থান অজানা, সেইসঙ্গে এই ব্যবস্থা তৈরির জন্য জলাধারগুলো কতটুকু জমি প্লাবিত করবে তাও অজানা।

এমন একটি নকশার জন্য আরেকটি মূল প্রশ্ন হলো, এই ব্যবস্থায় কি একটি শেষ বাঁধ এবং পাওয়ার স্টেশন থাকবে যা অপারেটরদের মূল নদীর সামগ্রিক প্রবাহ নিয়ন্ত্রণ করতে দেবে, ভাটির দেশগুলোতে প্রবেশের আগেই?

বিশেষজ্ঞরা বলছেন, একটি শেষ বাঁধ, যাতে একটি পাওয়ার স্টেশন থাকতে পারে এবং যা ভারতের ডি ফ্যাক্টো সীমান্তের কাছাকাছি অবস্থিত হতে পারে, খরচ, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য ঝুঁকির কারণে মূল প্রকল্পের একটি ঐচ্ছিক সংযোজন হতে পারে।

চলতি বছরের শুরুতে নেচার জার্নাল কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট-এ প্রকাশিত চীনা সরকারি বিজ্ঞানীদের একটি গবেষণাপত্র নিশ্চিত করেছে যে ডাইভারশন টানেলগুলোর উজানে দুটি জলাধার ওই সুড়ঙ্গগুলোতে কতটুকু পানি যাবে তা নিয়ন্ত্রণ করবে, যখন ভাটিতে তৃতীয় একটি জলাধার মূল নদীতে ফিরে আসা পানি নিয়ন্ত্রণ করবে। তবে বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন যে চীন আরও বিস্তারিত প্রকাশ না করা পর্যন্ত, প্রকল্প মূল্যায়নের স্বাধীন প্রচেষ্টা কেবল অনুমানের ওপর ভিত্তি করেই করা যেতে পারে।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-সান্তা বারবারার জলবিদ্যুৎ বিশেষজ্ঞ রাফায়েল জান পাবলো স্মিট, যিনি সিএনএন এবং স্টিমসন সেন্টারের সঙ্গে সিমুলেশন নিয়ে আলোচনা করেছেন, বলেন, “আমরা যা জানি তা দিয়ে প্রকল্পের সম্ভাব্য প্রভাবগুলো বোঝা বা মূল্যায়ন করা প্রায় অসম্ভব।”

যা স্পষ্ট তা হলো, জলবিদ্যুৎ ব্যবস্থাটি তৈরি করতে চীনা প্রকৌশলী এবং হাইড্রোলজিস্টদের কুখ্যাতভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করতে হবে। নদীটি বিশ্বের অন্যতম ভূমিকম্প-প্রবণ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত, যেখানে পাহাড়গুলোও প্রতি বছর মিলিমিটার হারে বাড়ছে—যা সতর্কতার সঙ্গে ক্যালিব্রেট করা প্রকৌশল ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে।

আইলার বলেন, “চ্যালেঞ্জটি হবে এমন একটি ব্যবস্থা তৈরি করা যা নিরাপত্তা ঝুঁকি কমাতে বা এড়াতে পারে। সিস্টেমটি খুবই জটিল। একাধিক বাঁধ এবং সুড়ঙ্গের জন্য প্রচুর কংক্রিট ঢালা হচ্ছে যা ভূমিকম্প-প্রবণ পাহাড়ের মধ্য দিয়ে যাবে। চীন বাঁধ নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়… কিন্তু আপনি কি হিমালয়ে ঝুঁকি কমাতে পারবেন?”

ভূমিধস, ধ্বংসাবশেষের প্রবাহ এবং হিমবাহ হ্রদ ফেটে বন্যা—এগুলো সবই ওই এলাকার বৈশিষ্ট্য যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে আরও অনাকাঙ্ক্ষিত হয়ে উঠছে। যদি প্রকল্পটি এগুলো মোকাবিলা করতে না পারে, তবে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার এবং ভাটির মানুষদের ঝুঁকিতে ফেলার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চীনা প্রকৌশলীরা বিশ্বের সেরাদের অন্যতম এবং তারা ভূমিকম্প ও অন্যান্য বিপদের জন্য প্রশমন বা মিটিগেশন ব্যবস্থার নকশা করবেন—তবে সেগুলো এমন পরিবেশে আগে কখনো পরীক্ষা করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটির চীনা জলবিদ্যুৎ বিষয়ক পণ্ডিত ড্যারিন ম্যাগি বলেন, “এটি বিস্ময়কর যে (চীনা কর্মকর্তারা) এমন একটি চ্যালেঞ্জিং ভূ-রাজনৈতিক এবং ভূ-প্রযুক্তিগত পরিবেশে এত দূরে এটি তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। যদি চীনের নেতৃত্ব এখন নিশ্চিত হয় যে তারা বিশ্বের শীর্ষ এআই ডেভেলপারদের সঙ্গে সমানে টক্কর দিতে পারে… তবে আপনার পকেটে বিদ্যুতের একটি কার্যত অফুরন্ত উৎস থাকাটা বেশ ভালো, এবং বেইজিং যখন আমদানিকৃত পেট্রোলিয়ামের বদলে দেশীয় বিদ্যুতের দিকে ঝুঁকছে, ম্যাগি বলেন, “তারা এমন এক লাভের ওপর বাজি ধরছে যা কয়েক দশক ধরে চলবে।”

‘বিশাল’ ঝুঁকি: গ্রেট ব্যান্ড : জটিল এবং বিতর্কিত বাঁধ নির্মাণের ইতিহাস চীনের রয়েছে।

থ্রি গর্জেস প্রজেক্ট—এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের প্রায় অর্ধেক উচ্চতার একটি বাঁধ—২০০৩ সালে কাজ শুরু করার আগে দশ লাখেরও বেশি মানুষকে উচ্ছেদ করতে হয়েছিল। বন্যার নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও, এই বিষয়ে এর রেকর্ড মিশ্র।

আজ চীনের নদীগুলো জলবিদ্যুৎ প্রকল্পে ছেয়ে গেছে, যেখানে অত্যাধুনিক ট্রান্সমিশন লাইনগুলো গ্রামীণ ও পাহাড়ি অঞ্চল থেকে চীনের শহুরে গগনচুম্বী ভবন, এসি ইউনিট এবং ইলেকট্রিক যানবাহনে উচ্চ-ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ করছে।

২০২৪ সাল পর্যন্ত বিশ্বব্যাপী মোট স্থাপিত জলবিদ্যুৎ ক্ষমতার প্রায় এক-তৃতীয়াংশ ছিল চীনে। শি জিনপিংয়ের চীনকে বিদ্যুতায়িত করার উচ্চাভিলাষী জলবায়ু লক্ষ্যমাত্রা এবং জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে দেশটি নতুন সক্ষমতার লক্ষ্যমাত্রা আগেভাগেই পূরণ করার পথে রয়েছে।

তিব্বতে চীনা কর্তৃপক্ষ অঞ্চলটিকে একটি গ্রিন এনার্জি বা সবুজ শক্তির হাব বা কেন্দ্রে রূপান্তর করতে চায়। সেই দর্শনে, জলবিদ্যুৎকে বিশাল সৌর ও বায়ু বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে যুক্ত করা হচ্ছে, যা একটি উচ্চ-উচ্চতার সুপারকম্পিউটিং শিল্পকে শক্তি জোগাবে এবং পূর্ব দিকে বিদ্যুৎ পাঠাবে, পাশাপাশি “স্থানীয় মানুষের জীবিকা ও সমৃদ্ধি বাড়াবে।”
কিন্তু এই পরিকল্পনা চীনের প্রযুক্তিগত এবং জ্বালানি রূপান্তরের জন্য প্রয়োজনীয় অবকাঠামোকে একটি পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলের হৃদয়ে স্থাপন করছে।

গ্রেট ব্যান্ডে, ইয়ারলুং সাংপো বিশ্বের গভীরতম খাঁদ দ্বারা দুই পাশে বেষ্টিত, যা পাহাড় দ্বারা ঘেরা আদিম অরণ্যের একটি ভূপ্রাকৃতিক অঞ্চল এবং চীনের অন্যতম জাতীয় পর্যায়ের প্রাকৃতিক সংরক্ষণাগার হিসেবে চিহ্নিত।

সেখানে সাইপ্রাস গাছগুলো শত শত বছর ধরে বেড়ে উঠেছে এবং বেঙ্গল টাইগার, ক্লাউডেড লেপার্ড, কালো ভালুক এবং রেড পান্ডার মতো বিপন্ন প্রজাতিগুলো এমন আবাসস্থলে বাস করে যা ভৌগোলিক উচ্চতার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়—এবং নতুন উদ্ভিদ ও প্রাণী প্রজাতি আবিষ্কৃত হতে থাকছে।

অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটির তিব্বতের পরিবেশ, সংস্কৃতি এবং জলবায়ু ইতিহাসবিদ রুথ গ্যাম্বল বলেন, “ইয়ারলুং সাংপোর গ্রেট ব্যান্ড গ্রহের অন্যতম অসাধারণ ভূতাত্ত্বিক ও পরিবেশগত ঘটনা। মাত্র কয়েক শ কিলোমিটারের মধ্যে আপনি প্রায় ৮,০০০ মিটারের চূড়া থেকে গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গল দেখতে পাবেন।” বছরের পর বছর ধরে বিজ্ঞানী এবং অধিকার গোষ্ঠীগুলো এই এলাকায় অবকাঠামো উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

গত বছর প্রকাশিত একটি গবেষণাপত্রে, বেইজিংয়ের পিকিং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা “বাঁধ প্রকল্প শুরু করার আগে জরুরি ভিত্তিতে” ব্যাপক জীববৈচিত্র্য জরিপ পরিচালনার আহ্বান জানিয়েছিলেন যাতে “স্থানীয় প্রকৃতির মূল্য যথেষ্টভাবে চিহ্নিত করা যায় এবং বাঁধের পরিবেশগত প্রভাব সঠিকভাবে মূল্যায়ন করা যায়।” সংশ্লিষ্ট লেখকরা সিএনএন-এর মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

জার্মানি-ভিত্তিক অধিকার গোষ্ঠী ‘সোসাইটি ফর থ্রেটেন্ড পিপলস’ চলতি বছরের শুরুতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে একটি চিঠি পাঠিয়ে চীনকে তার নিজস্ব নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেছে, যা প্রাকৃতিক সংরক্ষণাগারের মূল বা বাফার জোনে উৎপাদন সুবিধা স্থাপন নিষিদ্ধ করে।

বেইজিং চলতি বছরের শুরুতে বলেছিল যে প্রকল্পটি একটি পরিবেশগত সুরক্ষা আইন “কঠোরভাবে মেনে চলছে” এবং “মূল পরিবেশগত অঞ্চল এবং বিরল বন্যপ্রাণীর আবাসস্থলের” ওপর প্রভাব রোধ করতে একটি “উন্নত পরিবেশগত পর্যবেক্ষণ ব্যবস্থা” অন্তর্ভুক্ত করেছে।

সিএনএন-এর পর্যালোচনা করা একটি কোম্পানির নোটিশে দেখা গেছে যে প্রকল্পটি নির্মাণের সঙ্গে জড়িত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সত্তা জীববৈচিত্র্যের প্রভাব মূল্যায়নের জন্য প্রযুক্তিগত পরামর্শ সেবা খুঁজছিল। গত বছরের অক্টোবরের তারিখ দেওয়া ওই নোটিশে লেখা ছিল যে, জলবিদ্যুৎ ঘাঁটি ক্যানিয়নের “প্রাকৃতিক সংরক্ষণাগার” এলাকা এড়াতে পারে না বলে নির্মাণের অনুমতি পাওয়ার জন্য এই ধরনের মূল্যায়ন একটি “পূর্বশর্ত”। মূল্যায়নের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হয়েছে বলে মনে হয় না।

জুলাইয়ে তিব্বত সফরের সময়, প্রধানমন্ত্রী লি প্রকল্পের সঙ্গে জড়িতদের “পরিবেশগত পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে” আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন যে এই স্কেলের অবকাঠামো কীভাবে প্রভাব ফেলবে না। গ্যাম্বল বলেন, “নদীগুলো জাতীয় উদ্যানের সীমান্তে থামে না, স্নো লেপার্ড বা অন্য ধরনের প্রাণী, এমনকি গাছপালা এবং বৃক্ষও থামে না।”

‘স্মৃতিগুলো পেছনেই থেকে যায়’ : আরেকটি বড় প্রশ্ন হলো প্রকল্পটি অঞ্চলের মানুষদের কতটা গভীরভাবে ব্যাঘাত ঘটাবে, যাদের মধ্যে কেউ কেউ প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশের এমন এক কোণায় বাস করছে যা চীনের অবকাঠামো উচ্চাভিলাষের দ্বারা খুব একটা স্পর্শ করা হয়নি।

যে কাউন্টি বা জেলাগুলোতে প্রকল্পগুলো তৈরি হবে সেখানে কয়েক হাজার মানুষ বাস করে, যাদের মধ্যে মোনপা এবং লহোবা জনগণসহ আদিবাসী গোষ্ঠী রয়েছে, যা দেশটির আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ক্ষুদ্রতম জাতিগত সংখ্যালঘুদের মধ্যে দুটি।

চীনা কর্মকর্তারা স্বীকার করেছেন যে প্রকল্পের জন্য তিব্বতে “স্থানীয় সম্প্রদায়ের স্থানান্তর” প্রয়োজন হবে এবং বলেছেন “নতুন নির্মিত আবাসিক এলাকার” কাছে “নতুন উপাসনালয়” স্থাপন করা হয়েছে—যা প্রকল্পের সঙ্গে সম্পর্কিত দৈনিক ও সাংস্কৃতিক জীবনে ব্যাঘাতের একটি লক্ষণ।

স্থানীয় কর্মকর্তারা শেষ পর্যন্ত গ্রাম স্থানান্তরের জন্য পরিবারের নিবন্ধন যাচাই করার কথা জানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় তারা প্রকল্পের দ্বারা আকৃষ্ট অভিবাসী শ্রমিকদের ভিড়কে নথিভুক্ত করতে ব্যস্ত বলে বর্ণনা করেছেন।

মেইনলিং শহর এবং মেডোগ কাউন্টি, যেখানে প্রকল্পের ভাটি অংশটি তৈরি হচ্ছে, উভয়ই “বড় জাতীয় নির্মাণ প্রকল্পকে” ব্যাহত করতে পারে এমন যেকোনো অপরাধের বিরুদ্ধে “কঠোর ব্যবস্থা” নেওয়ার সতর্কতা জারি করেছে।

মেডোগ কাউন্টিতে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, চীনা পতাকা এবং প্রচারমূলক ব্যানার উড়িয়ে গাড়ি ও ট্রাকের দীর্ঘ লাইন গ্রামবাসীদের তাদের নিজ শহর থেকে ডি ফ্যাক্টো চীন-ভারত সীমান্তের কাছাকাছি নতুন আবাসে নিয়ে যাচ্ছে।

“স্থানান্তরিত মানুষ শুধু জিনিসপত্র নিয়ে যায়, কিন্তু স্মৃতিগুলো পেছনেই থেকে যায়,” নিজেকে স্থানান্তরিত করা হচ্ছে বলে দাবি করা এক নারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। “নতুন জায়গায় পৌঁছে আমি মিশ্র আবেগ অনুভব করছি, অনিশ্চিত যে আমি কখন আবার আমার নিজ শহরে যেতে পারব,” তিনি বলেন।

বাঁধ নির্মাণের ফলে এই বাসিন্দাদের ঘরবাড়ি সরাসরি ক্ষতিগ্রস্ত হবে কি না তা স্পষ্ট নয়, তবে ওই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন যে তারা “জলবিদ্যুৎ প্রকল্পের” কারণে সরে যাচ্ছেন। বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে গ্রাম স্থানান্তরের একটি নীতি পরিচালনা করছে যাতে বিতর্কিত সীমানা বরাবর তাদের দাবি সুসংহত বা কিছু ক্ষেত্রে সম্প্রসারিত করা যায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের শুরুতে বলেছিল যে বেইজিংয়ের পুনর্বাসন পরিকল্পনা “ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অধিকার, অংশগ্রহণ এবং কল্যাণকে অগ্রাধিকার দেবে” এবং “কৌশলগতভাবে ধর্মীয় স্থানগুলো এড়িয়ে স্থানীয় ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে যে প্রকল্পটি অর্থনীতিকে সাহায্য করবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, যা “সকল জাতিগোষ্ঠীর মানুষের অর্জন, সুখ এবং নিরাপত্তার অনুভূতি বাড়াবে।”

কিন্তু স্থানীয় সম্প্রদায়ের ওপর জলবিদ্যুৎ প্রকল্পের ঝুঁকি বিশাল,” ধর্মশালায় (ভারতের যে শহরে নির্বাসিত তিব্বতীয় আধ্যাত্মিক নেতা দালাই লামা এবং তার অনুসারীরা থাকেন) অবস্থিত তিব্বত পলিসি ইনস্টিটিউটের উপ-পরিচালক টেম্পা গিয়ালৎসেন জামলহার মতে।

তিনি বলেন, “মানুষ তাদের পৈতৃক ভিটা থেকে জোরপূর্বক স্থানচ্যুতির সম্মুখীন হতে পারে… স্থানীয় আয়ের উৎস ধ্বংস, স্থানীয় পরিবেশগত ভারসাম্য ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, চীন থেকে অভিবাসী শ্রমিকদের আগমনের ফলে অঞ্চলের স্থানীয় জনসংখ্যার প্রতিস্থাপন হতে পারে।”

ভাটিতে ‘পানি বোমা’ আতঙ্ক : প্রকল্পটি নিয়ে উদ্বেগ ভাটিতে ভারতেও তীব্রভাবে অনুভূত হচ্ছে, যেখানে ইয়ারলুং সাংপো ব্রহ্মপুত্র নামে পরিচিত—একটি শক্তিশালী জলপথ যা শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে ভারত ও বাংলাদেশে মাছ ধরা ও কৃষিকাজকে সহায়তা করে।

তিব্বত থেকে ডি ফ্যাক্টো সীমান্তের ওপারে ভারতের অরুণাচল প্রদেশের শীর্ষ কর্মকর্তা জুলাই মাসে সতর্ক করে দিয়েছিলেন যে বাঁধটি অঞ্চলের মানুষের জন্য অস্তিত্বের হুমকি সৃষ্টি করেছে এবং চীন এটিকে “ওয়াটার বোমা” হিসেবে ব্যবহার করতে পারে।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেন, “চীনকে বিশ্বাস করা যায় না। কেউ জানে না তারা কী করবে এবং কখন করবে,” তিনি পানি ছাড়া বা আটকে রাখার মাধ্যমে তার অঞ্চল প্লাবিত বা শুকিয়ে ফেলার ঝুঁকির দিকে ইঙ্গিত করেন।

নয়াদিল্লিতে, কর্মকর্তারা চলতি বছরের শুরুতে বলেছিলেন যে তারা চীনের জলবিদ্যুৎ পরিকল্পনাগুলো “সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ” করছেন এবং “ভারতীয় নাগরিকদের জীবন ও জীবিকা রক্ষায় প্রতিরোধমূলক এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণসহ আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা” নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সিএনএন প্রকল্পটি এবং এর তথ্য ও ডেটা শেয়ারিং নিয়ে মন্তব্যের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।

পরিস্থিতিটি চীন ও ভারতের মধ্যে একটি জটিল কূটনৈতিক ভারসাম্য নষ্ট করার হুমকিও দিচ্ছে, যখন তারা তাদের কঠোরভাবে সামরিকায়িত সীমান্তে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। আগস্টে নয়াদিল্লিতে এক বৈঠকে, উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তারা “আন্তঃসীমান্ত নদী সহযোগিতা” নিয়ে আলোচনা করেছেন এবং চীন “জরুরি পরিস্থিতিতে” হাইড্রোলজিক্যাল ডেটা শেয়ার করতে সম্মত হয়েছে বলে ভারত সরকারের একটি বিবৃতি থেকে জানা গেছে।

মেকং নদীর মতো অন্য একটি আন্তর্জাতিক নদীতে বাঁধ পরিচালনা নিয়ে চীনের ইতিমধ্যে একটি বিতর্কিত ট্র্যাক রেকর্ড রয়েছে। সেখানে এর অপারেটরদের বিরুদ্ধে জলাধার ও বাঁধ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন সর্বাধিক করতে নদীকে ম্যানিপুলেট বা নিজের মতো ব্যবহার করে ভিয়েতনামে খরা সৃষ্টির অভিযোগ উঠেছে—যা বেইজিং অস্বীকার করে।

ওয়াইএক্স প্রকল্পের জন্য, চীনা গবেষক এবং কর্মকর্তারা বন্যার ঝুঁকি কমানোর সম্ভাবনার ওপর জোর দিয়েছেন। তারা বলছেন, এটি ভাটি অঞ্চলকে রক্ষা করতে সাহায্য করতে পারে—কারণ জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা একমত যে একটি উজানের বাঁধ বন্যার ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে—যা ভারত ও বাংলাদেশ উভয় দেশেই একটি বড় সমস্যা, যেখানে বর্ষাকালে চরম বন্যা প্রাণহানি ঘটায় এবং ঘনবসতিপূর্ণ প্লাবনভূমি জুড়ে ফসল ও ঘরবাড়ি ধ্বংস করে—তবে তারা বলছেন আরও তথ্য ছাড়া এটি জানা অসম্ভব।

আসামের (নদীটি প্রবাহিত হওয়া আরেকটি ভারতীয় অঞ্চল) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটির অধ্যাপক এবং পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অনামিকা বড়ুয়া বলেন, “বাঁধটি বর্ষার বন্যা নিয়ন্ত্রণ করতে পারলেও, অব্যবস্থাপনা—যেমন হঠাৎ পানি ছেড়ে দেওয়া—বন্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। বিরোধ কমাতে স্বচ্ছ ডেটা শেয়ারিং এবং সহযোগিতামূলক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”

এবং যদিও ব্রহ্মপুত্র ইয়ারলুং সাংপোর চেয়ে উপনদী এবং বর্ষার বৃষ্টি থেকে বেশি পানি পায়, উজানে জলপ্রবাহের পরিবর্তন নদীর স্বাভাবিক স্পন্দন এবং এটি যে পলি ও মাছ বহন করে তাতে ব্যাঘাত ঘটাতে পারে—যা ভাটির নদী ও বদ্বীপ বাস্তুতন্ত্রের জন্য মূল উপাদান।

ডি ফ্যাক্টো সীমান্তের ঠিক ওপারে যারা বাস করেন, তাদের ওপর চীনের প্রকল্পের বিশাল অজানা বিষয়গুলো ইতিমধ্যেই প্রভাব ফেলছে।

সেখানে, ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন জলবিদ্যুৎ সংস্থার কর্মকর্তারা উজানে জলবিদ্যুৎ উন্নয়নের দ্বারা প্ররোচিত হয়ে একই নদীতে ১১,২০০ মেগাওয়াট ক্ষমতার নিজস্ব বাঁধ প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছেন।

পরিস্থিতির সঙ্গে পরিচিত ব্যক্তিদের মতে, ওই প্রকল্পের জন্য আদিবাসী গোষ্ঠীগুলোর গ্রাম স্থানান্তরের প্রয়োজন হবে যারা জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজের ওপর নির্ভরশীল—এবং এটি স্থানীয় বিরোধিতা ও উদ্বেগের জন্ম দিয়েছে।

স্থানীয় একটি আদিবাসী কৃষক দলের মুখপাত্র ট্যাগোরি মিজে সিএনএনকে বলেন, “তারা কেবল বলছে ‘চীন এই’ এবং ‘চীন ওই’, কিন্তু আমরা জানিও না চীন কী তৈরি করছে। আমাদের এমনকি বলা হচ্ছে না আমরা কোথায় থাকব। কিছুই পরিষ্কার নয়।”

উভয় দেশ তাদের প্রকল্প প্রস্তুত করার সঙ্গে সঙ্গে, স্টিমসনের আইলারের মতো বিশেষজ্ঞরা চীনের পদক্ষেপ থেকে আরেকটি ফলাফল দেখছেন: একটি বাঁধ নির্মাণের প্রতিযোগিতা।

তিনি বলেন, “যদি দুটি দেশ মেগা-ড্যাম সিস্টেমের সামগ্রিক নকশা নিয়ে একসঙ্গে কাজ করতে পারত, তবে কিছু ঝুঁকি এড়ানো যেত।” কিন্তু অন্যথায়, নদীর জন্য, “ভারত ও চীনের মধ্যে বাঁধ নির্মাণের প্রতিযোগিতা মানে ধ্বংসের দিকে ধাবিত হওয়া।”