৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং NAVA-র নবনির্বাচিত বোর্ডের (২০২৬–২০২৭) দায়িত্ব গ্রহণ

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং NAVA-র নবনির্বাচিত বোর্ডের (২০২৬–২০২৭) দায়িত্ব গ্রহণ

সম্প্রতি আয়োজিত New American voters Association (NAVA)- র এক মনোজ্ঞ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও সংগঠনের নবনির্বাচিত বোর্ডের (২০২৬–২০২৭) দায়িত্ব গ্রহণ নতুন বোর্ডের সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে American voters Association (NAVA)- র নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ এ নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান গ্রেস মেং এর উপস্থিতিতে শপথবাক্য পাঠ করান কমিউনিটির দীর্ঘদিনের বন্ধু এবং বিশিষ্ট কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ।

অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে যারা এর গুরুত্ব ও মর্যাদা বৃদ্ধি করেছেন তাঁরা হলেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন সি. লিউ, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন ও স্টিভেন রাগা, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস, নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার এলিজাবেথ ক্রাউলি

এছাড়াও উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট ও সিভিল কোর্টের মাননীয় বিচারকবৃন্দ, নিউ ইয়র্কের বিভিন্ন এলাকার ডিস্ট্রিক্ট লিডারগণ এবং অন্যান্য সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বাংলাদেশী আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব‍্যবসায়ী বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও গোল্ডেন এড হোমকেয়ার এর সিইও এম শাহ নেওয়াজকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।