বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সংগঠনের যুক্তরাষ্ট্র শাখা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক যুগ্ম আহায়ক মোহাম্মদ সেবুল মিয়া-কে সভাপতি ও মিজানুর রহমান চৌধুরী-কে সাধারণ সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি গঠনের কথা জানিয়েছে। শুক্রবার (৮ মে) কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ আলম।
কেন্দ্রীয় যুবলীগের বার্তায় বলা হয়েছে : ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল-এর যৌথ স্বাক্ষরে ৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, গঠনতন্ত্রের ধারা-২৩ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগ, যুক্তরাষ্ট্র শাখার পূর্বঘোষিত আহŸায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এবং একই সাথে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী ৩ (তিন) বছরের জন্য মোহাম্মদ সেবুল মিয়াকে সভাপতি এবং মিজানুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে যুক্তরাষ্ট্র শাখা যুবলীগের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন।
উক্ত কমিটিকে আগামী ১ (এক) মাসের মধ্যে ৭১ (একাত্তর) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুুমোদনের জন্য কেন্দ্র বরাবর জমা দেওয়া, দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম স¤প্রসারণ এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালনের জন্য নির্দেশ প্রদান করেছেন।
ফরিদ আলমের অভিনন্দন
যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি ঘোষণায় সংগঠনের সাবেক সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ আলম এক বিবৃতিতে বলেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় গঠিত হলো যুক্তরাষ্ট্র যুবলীগের বহুল প্রত্যাশিত কমিটি। দুঃসময়ের সাহসী ও দীর্ঘ দিনের পরিক্ষিত মিসবাহ-ফরিদ কমিটির অত্যন্ত বিশ্বস্ত ও প্রিয়ভাজন সহযোদ্ধা, সকল আন্দোলন সংগ্রামের নিরবিচ্ছিন্ন একনিষ্ঠ কর্মী, বলিষ্ঠ কণ্ঠস্বর সেবুল মিয়াকে সভাপতি ও মিজানুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি বিশ্বাস করি, সময়ের পরিক্ষায় উত্তীর্ণ দীর্ঘ দিনের রাজনৈতিক এই দুই সহযোদ্ধা বর্তমানে দলের এই চরম দুঃসময়ে যুক্তরাষ্ট্র যুবলীগকে অতীতের ঐতিহ্যে ফিরিয়ে আনতে সক্ষম হবে। আমি আশাবাদী সকল ভেদাভেদ ভুলে গিয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সমন্বয় করে যোগ্যতাভিত্তিক একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্র যুবলীগকে আরোও সুসংগঠিত ও শক্তিশালী করবে এবং জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশনা ও কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে সচেষ্ট থাকবে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইকে। একইসাথে এই নবনির্বাচিত কমিটিকে সকল প্রকার সহযোগিতা করার জন্য আমি যুক্তরাষ্ট্র যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।’














