মানবিক সেবা, সম্প্রদায়ের উন্নয়ন এবং অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার দৃঢ় অঙ্গীকার নিয়ে নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘রোটারি ক্লাব অফ বাংলাদেশি-আমেরিকানস’।
এই বিশেষ আয়োজনে রোটারি ডিস্ট্রিক্ট ৭২৫৫-এর গভর্নর থমাস জে. ক্রাউলি-কে স্বাগত জানাতে পেরে রোটারি ক্লাব অফ বাংলাদেশি-আমেরিকানস এর সদস্যরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত; সেই সাথে আমাদের নতুন নেতৃত্বস্থানীয় দল এবং চার্টার সদস্যদেরও স্বাগত জানানো হয়েছে ।

রোটারি ক্লাব অফ বাংলাদেশি-আমেরিকানসল এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ
চার্টার প্রেসিডেন্ট: মঈন চৌধুরী, এস্কোয়ার
প্রেসিডেন্ট-ইলেক্ট: ওয়াসি উদ্দিন চৌধুরী
সেক্রেটারি: দুলাল বেহেদো
ট্রেজারার: তরিকুল ইসলাম মিঠু
মেম্বারশিপ চেয়ার: মো. রুহুল আমিন সিদ্দিকী
রোটারি ফাউন্ডেশন চেয়ার: মোহাম্মদ আবদুস সালাম
এই আয়োজনে আমাদের চার্টার সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন, আজিম উদ্দিন, মোহাম্মদ চিশতী এবং উত্তম মণ্ডলের উপস্থিতি আমাদের আনন্দিত করেছে।

রোটারি ক্লাব অফ বাংলাদেশি-আমেরিকানস’ এর সবাই মিলে ‘আত্মস্বার্থের ঊর্ধ্বে সেবা’ (Service Above Self)—রোটারির এই মূলমন্ত্রকে এগিয়ে নিতে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সহায়তা ও মানবিক সেবামূলক অর্থবহ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায় ও বৃহত্তর নিউ ইয়র্ক কমিউনিটির সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি কেবল যাত্রার শুরু। সবাই মিলে সেবা ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াসে সবাই প্রতিশ্রুতিবদ্ধ।














