২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

১ আগস্ট শনিবার নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে‘আমেরিকায় জুলাই জাগরণ’ শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত হবে 

১ আগস্ট শনিবার নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে‘আমেরিকায় জুলাই জাগরণ’ শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত হবে 

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, আন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং প্রবাসী বাংলাদেশিদের ভুমিকা তুলে ধরতে আগামী ১ আগস্ট নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’ শীর্ষক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাষ্ট্র (NCP Diaspora Alliance USA) । গত সোমবার (২০ জুলাই) নিউইয়র্কের জ‍্যকসন হাইটসের সানাই পার্টি হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব ডা. মো. আবদুল মোহাইমিন (সাইমন)।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ছাত্র-জনতার আত্মত্যাগ, সাহস ও ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়।

এ আন্দোলনে দেশের মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও জনমত গঠন, প্রতিবাদ কর্মসূচি, ক‚টনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক পরিমÐলে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, গণমাধ্যমের সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আন্দোলনের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছে। এ জন্য সাংবাদিক সমাজের প্রতি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাষ্ট্র কৃতজ্ঞতা প্রকাশ করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টায় সানাই পার্টি হলেই আয়োজিত ‘আমেরিকায় জুলাই জাগরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন নাহিদ ইসলাম

আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (NCP) । এছাড়াও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে থাকবে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, প্রবাসীদের ভ‚মিকা নিয়ে বিশেষ উপস্থাপনা, ২০২৪ সালের আন্দোলনভিত্তিক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র ও নাগরিক অধিকার নিয়ে আলোচনা এবং ঊনবাঙাল সাহিত্য সংগঠনের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া আগত অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থাও থাকবে।

সংবাদ সম্মেলনে ডা. মোহাইমিন বলেন, ইতিহাস সংরক্ষণ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং প্রবাসীদের ইতিবাচক ভ‚মিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুষ্ঠানে উপস্থিত থেকে এর সংবাদ ও তাৎপর্য দেশ-বিদেশের বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

আয়োজক সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, গণমাধ্যমের সহযোগিতা ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে “আমেরিকায় জুলাই জাগরণ” অনুষ্ঠানটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ এবং গণতান্ত্রিক ম‚ল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি তাৎপর্যপুর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রওশন হক, নিউইয়র্ক স্টেট লোকাল অর্গানাইজার রাকিব উদ্দিন, মুখ্য সংগঠক এম. এইচ. সিদ্দিক, যোগাযোগ ও মিডিয়া সম্পাদক হাসিবুল কবির, নিউইয়র্কের স্থানীয় সংগঠক মাহামুদুল কবির অনিক, কেন্দ্রীয় সদস্য রাসেল আলম এবং যুগ্ম অর্থ সম্পাদক জি এম নিলয় ও নিজামুল শাহির, কার্যনির্বাহী সদস্য লোকমান আহমেদ রিয়াদ, রাহাত আলম এবং সদস্য নুমায়ের হোসেন দিহান।

এদিকে এনসিপি ইউএসএ ডায়াসপোরার উদ্যোগে আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য “আমেরিকায় জুলাই জাগরণ” অনুষ্ঠানের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে পৌঁছে দেওয়া হয়েছে বসে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।