৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষের পাতা

বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাধারণ সভা ২৮ ডিসেম্বর, বর্তমান সদস্য সংখ্যা আজীবন সদস্যসহ ১৩১৮

বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাধারণ সভা ২৮ ডিসেম্বর, বর্তমান সদস্য সংখ্যা আজীবন সদস্যসহ ১৩১৮

যুক্তরাষ্ট্র বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভুতদের অন্যতম প্রাচীন সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর পরবর্তী সাধারণ সভা আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জ্যাকসন হা্ডটসের নিকটবর্তী উডসাইডের কুইন্স প্যালেসে। বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সভায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই সাধারণ সদস্য পদ বহাল অথবা আজীবন সদস্যপদ থাকতে হবে। যে কারণে বাংলাদেশ সোসাইটির সাধারণ সদস্য হওয়ার আহ্বান জানায় বাংলাদেশ সোসাইটির বর্তমান কার্যকরি কমিটি।

গত ৩০ নভেম্বর ছিল বাংলাদেশ সোসাইটির সদস্য হওয়ার শেষ দিন। বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে সদস্যপদ গ্রহণ করা হয়। এই সময় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সগ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, কার্যকরি সদস্য এ বি সিদ্দিক পাটোয়ারি. জাহাঙ্গীর সোহরাওয়ার্দীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সোসাইটির মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৩১৮ জন। ৩০ নভেম্বর পর্যন্ত নতুন সদস্য হয়েছেন ৩৭৯ জন। আজীবন সদস্যসংখ্যা ৯৩৯ জন।

সাধারণ সভা উপলক্ষৈ ইতিমধ্যই বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি তাদের কার্যক্রম শুরু করেছেন। গত ৩০ নভেম্বর তারা বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের বৈঠক আহবান করেছিলেন। প্রায় ১৭ জন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মাত্র ৪ জন উপস্থিত ছিলেন। সাধারণ সভায় বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর বর্তমান গঠনতন্ত্র সংশোধন, কিছু ধারার পরিবর্তন, সংযোজন বিষয়ক সংশোধনীর প্রস্তাবনা মূলত: আসে গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত কমিটি থেকে। তবে সাধারণ সভায় উপস্থিত সদস্যরাও গঠনতন্ত্রে পরিবর্তন, সংশোধন কিংবা সংযোজনের জন্য প্রস্তাব রাখতে পারেন এবং তা উপস্থিত সদস্যদের অধিকাংশ ভোটে পাশও হয়ে যেতে পারে।