১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

মিশিগান স্টেটের বিপুলসংখ্যক বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রামিক সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হিসেবে শপথ নিয়েছেন মুহিত মাহমুদ। প্রায় এক বছর ধরে চলা নির্বাচনী ফলাফল নিয়ে আইনি লড়াই, আদালতের একাধিক শুনানি ও নানা নাটকীয়তার পর অবশেষে নগরীর মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। গত রোববার (৮ নভেম্বর) হ্যামট্রামিক কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান মিশিগানের ৩১তম ডিস্ট্রিক্ট কোর্টের প্রধান বিচারক অ্যালেক্সিস জি. ক্রট।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন কমিউনিটিরনেতৃবৃন্দ, বাংলাদেশি প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশারমানুষ উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতপরিবেশন, অতিথিদের বক্তব্য ও আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথের পর নির্বাচনীনথিতে স্বাক্ষর করেন মুহিত মাহমুদ।

পরে নবনির্বাচিতমেয়র হিসেবে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশি সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়। তবে হ্যামট্রামিক মেয়র পদে মুহিত মাহমুদের এইঅভিষেকের পেছনে রয়েছে দীর্ঘ আইনি লড়াইয়েরইতিহাস।

২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত মেয়র নির্বাচনে প্রথমেমাত্র ১১ ভোটের ব্যবধানে পরাজিত ঘোষণা করা হয়তাঁকে। প্রাথমিক ফলাফলে ইয়েমেনি বংশোদ্ভূত অ্যাডামআলহারবি পান ২ হাজার ৭১ ভোট এবং মুহিত মাহমুদপান ২ হাজার ৬০ ভোট। নির্বাচনের পর ৩৭টি ডাকযোগেদেওয়া ব্যালট গণনায় অন্তর্ভুক্ত না হওয়ার বিষয়টি সামনেএলে ফলাফল নিয়ে শুরু হয় বিতর্ক। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের নির্দেশে চলতিবছরের ১৬ অক্টোবর ওই ৩৭টি ব্যালট গণনা করা হয়। এতে পাল্টে যায় নির্বাচনের ফলাফল। নতুন গণনায় মুহিতমাহমুদ পান ২ হাজার ৮৯ ভোট এবং অ্যাডাম আলহারবিপান ২ হাজার ৭৭ ভোট। অর্থাৎ ১২ ভোটের ব্যবধানেএগিয়ে যান মুহিত মাহমুদ। তবে ভোট গণনায় এগিয়েগেলেও মেয়র পদে তাঁর দায়িত্ব গ্রহণ নিয়ে অনিশ্চয়তাকাটেনি। মুহিত মাহমুদের হ্যামট্রামিক শহরে বসবাসেরযোগ্যতা নিয়েও আদালতে আইনি বিরোধ চলছিল।

গত ৩০ অক্টোবর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি রায় দেন, মুহিত মাহমুদহ হ্যামট্রামিকের বৈধ বাসিন্দা এবং মেয়র পদে দায়িত্ব পালনের যোগ্য। একই সঙ্গে সংশোধিত নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নের পথ খুলে যায়। এরপর ৪ নভেম্বর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স মুহিত মাহমুদের নির্বাচনী বিজয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করে। এর মধ্য দিয়ে তাঁর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের আইনি পথ সুগম হয়।

এর আগে প্রাথমিক নির্বাচনী ফলাফলের ভিত্তিতে চলতি বছরের জানুয়ারিতে মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আডাম আলহারবি। সংশোধিত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নের পর তাঁর স্থলাভিষিক্ত হলেন মুহিত মাহমুদ। তবে আলহারবির পক্ষ থেকে নির্বাচনেরফলাফল নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ এর আগে হ্যামট্রামিক সিটি কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতি ও কমিউনিটির বিভিন্নকর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পর এবার সিটির সর্বোচ্চ নির্বাচিত নির্বাহী পদে অধিষ্ঠিত হলেন তিনি। ডেট্রয়েট নগরীর পাশেই অবস্থিত হ্যামট্রামিক যুক্তরাষ্ট্রের অন্যতম বহুজাতিক নগরী। এখানে বাংলাদেশি, ইয়েমেনি, পোলিশসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস করে। বিশেষ করে বাংলাদেশি অভিবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতির কারণে নগরটি বাংলাদেশিদের কাছে পরিচিত একটি জনপদ।

এই নগরের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হিসেবে মুহিত মাহমুদের দায়িত্ব গ্রহণ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা মাত্র ১১ ভোটে পরাজয়ের প্রাথমিক ঘোষণা থেকেআদালতের নির্দেশে নতুন গণনায় ১২ ভোটে বিজয় এবং শেষ পর্যন্ত মেয়র হিসেবে শপথ গ্রহণ—হ্যামট্রামিকের এইনির্বাচন আবারও সামনে এনেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি ভোটের গুরুত্ব।