৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্ক এর বাংলাদেশ সোসাইটির প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ এর বাবা আর নেই

নিউইয়র্ক এর বাংলাদেশ সোসাইটির প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ এর বাবা আর নেই

নিউইয়র্ক এর বাংলাদেশ সোসাইটির প্রচার ও জনসংযোগ সম্পাদক এবং জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ এবং বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সহ-সাধারণ সম্পাদক আবদুল কাদির লিপুর শ্রদ্ধেয় বাবা জনাব আবদুল খালেক লালু গত শনিবার, ৩১ অক্টোবর, ভোর ৫টায় লং আইল্যান্ড জুইশ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি.. রাজিউন) ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সিলেটের বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামের সন্তান এবং দীর্ঘদিন ধরে নিউইয়র্কের জামাইকায় বসবাসরত মরহুম আবদুল খালেক লালু ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ। তিনি বিয়ানীবাজার জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। এ ছাড়া তিনি নিউ ইয়র্কের বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি এবং জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক উপদেষ্টা ছিলেন।

তিনি বাংলাদেশের বাইরে থেকেও সবসময় বিয়ানীবাজার এর সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজের সাথে যুক্ত ছিলেন। তাঁর সুযোগ্য পুত্র রিজু মোহাম্মদ—যিনি বাংলাদেশ ভিত্তিক জনপ্রিয় অনলাইন গণমাধ্যম এবি মিডিয়া গ্রুপের সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন—পিতার বিদায়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

গত শনিবার ৩১ অক্টোবর বাদ মাগরিব নিউইয়র্ক সিটির জ‍্যামাইকা মুসলিম সেন্টারে তাঁর নামাজে জানাজার পর রবিবার ১ নভেম্বর লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে দাফনের মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানানো হয়।