২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

২৫ অক্টোবর নিউ ইয়র্ক সিটির আইকনিক স্থাপনা জর্জ ওয়াশিংটন ব্রিজের ৯৫তম জন্মদিন

২৫ অক্টোবর নিউ ইয়র্ক সিটির আইকনিক স্থাপনা জর্জ ওয়াশিংটন ব্রিজের ৯৫তম জন্মদিন

১৯৩১ সালের ২৫ অক্টোবর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়া প্রকৌশল বিস্ময়টি প্রজন্মের পর প্রজন্ম ধরে নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সিকে সংযুক্ত করে রেখেছে।

এবং এটি বিশ্বের অন্যতম সুপরিচিত সেতু হিসেবে টিকে আছে ৯৫টি বছর যাবৎ।

শুধু তাই নয়, এই জর্জ ওয়াশিংটন ব্রিজ হলো বিশ্বের সবচেয়ে ব্যস্ত মোটরযান সেতু।

২০২৫ সালে এর ওপর দিয়ে ১০ কোটি ১০ লাখেরও বেশি মোটরযান চলাচল করেছে।

এটি বিশ্বের একমাত্র ঝুলন্ত সেতু যাতে দুই ডেকে মোটরযান চলাচলের জন্য ১৪টি লেন রয়েছে।

জর্জ ওয়াশিংটন ব্রিজের দৈর্ঘ্য ৪,৭৬০ ফুট এবং এর মূল স্প্যানটির দৈর্ঘ্য ৩,৫০০ ফুট।

১৯৩১ সালে উদ্বোধনের পর থেকে ১৯৩৭ সালে সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ চালু হওয়া পর্যন্ত,

এটিই ছিল বিশ্বের দীর্ঘতম মূল সেতু স্প্যান।