যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের বৃহত্তম সংগঠন নিউ ইয়র্ক সিটির ‘বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনকে সামনে রেখে জ্যামাইকায় অনুষ্ঠিত ‘সেলিম-আলী’ প্যানেলের পরিচিতি ও নির্বাচনী সভায় গণজোয়ার নেমেছিল । নিউইয়র্ক এর বাংলাদেশ সোসাইটির নির্বাচন ঘিরে স্মরণকালের স্মরণীয় এই সভায় ছিলো সর্বস্তরের মানুষের ঢল। সভায়সোসাইটির চলমান সফলতা, উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা অব্যাহত রাখতে ‘সেলিম-আলী’ প্যানেলকে যোগ্যপ্যানেল হিসেবে পুনরায় এই প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান বক্তারা।

‘সেলিম-আলী’ প্যানেলের জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটি গত ১৬ অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় জ্যামাইকার নবপ্রতিষ্ঠিত সুবিশাল “অঙ্গন” পার্টি হলে এই সভার আয়োজন করে। সভায় বিপুল সংখ্যক নারী সহ কুইন্স ছাড়া ও ব্রুকলিন এবং ব্রঙ্কসসহ নিউইয়র্কের বিভিন্ন বরো থেকে শত শত প্রবাসী যোগ দিয়ে প্যানেলটির প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

সেন্ট্রাল জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফারুক হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভারশুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মঞ্জুরুল করীম। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয়সঙ্গীত পরিবেশিত হয়। সভায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন পরিচলনা কমিটির প্রধান উপদেষ্টাবীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক দুলাল মিয়া হাজী এনাম, এম এ বাসেত, যুগ্ম সদস্য সচিব এএসএম মাইনুদ্দিন পিন্টু, মাকসুদুল হক চৌধুরী, নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সাবেক কর্মকতা জামান তপন, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সভাপতি সোহান আহমেদ টুটুল, বাংলাদেশীআমেরিকান সোসাইটির সাধারণ সম্পাদক আমীন মেহেদী বাবু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকীম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী, কমিউনিটিঅ্যাক্টিভিষ্ট আমিনুল ইসলাম চুন্নু, এম এ করীম, এডভোকেট রেদওয়ানা রাজ্জাক সেতু, ওজনপার্ক নির্বাচন পরিচালনাকমিটির কো কনভেনর নজরুল ইসলাম লিটন ও প্রধান উপদেষ্টা সামির উদ্দিন প্রমুখ।

সভা মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপবিষ্ট ছিলেন মোর্শেদ আলম, মুক্তিযোদ্ধা বাবর উদ্দিন, ছদরুন নূর, আব্দুস শহীদ, গহর কিনু চৌধুরী, বৃহত্তর নোয়াখালী সোসাইটির তাজু মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ভিপি জহির প্রমুখ। সভা পরিচালনা করেন সেন্ট্রাল জ্যামাইকার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস্যসচিব ইসমাইল হোসেন স্বপন ও জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী এম আর খান (সেলিম)।সহযোগিতায় ছিলেন প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম লিপন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটির চলমান উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার জন্য ‘সেলিম-আলী’প্যানেল যোগ্য, সুপরিচিত ও পরীক্ষিত প্যানেল। তাই আসন্ন নির্বাচনে এই প্যানেলের কোনো বিকল্প নেই। বক্তারাদল-মত নির্বিশেষে সর্বস্তরের বাংলাদেশিদের ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহবান জানান।

সভায় আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী বিগত নির্বাচনে জয়ী করার জন্যভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করে সোসাইটিকে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন। বিশেষ করে জ্যামাইকায় বসবাসকারী হিসেবে মোহাম্মদ আলী তাকে নিজেদের সন্তান হিসেবে গত নির্বাচনের মতো এবারের নির্বাচনেও তাকে সহ ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের সবোর্চ্চ ভোট দিয়ে জয়ী করার অনুরোধ জানান।

সভায় সোসাইটির প্রচার ও জনসংযোগ সম্পাদক এবং আগামী নির্বাচনে একই পদে প্রার্থী রিজু মোহাম্মদ সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি ‘সেলিম-আলী’ প্যানেলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন । রিজু মোহাম্মদ বলেন, আগামী দিনে সোসাইটিকে পুরোপুরি আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, ওয়ান স্টপ সলিউশন ও স্থায়ী ‘কমিউনিটি সেন্টার’ গঠন করা হবে যেখানে আরও বড়পরিসরে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

পাশাপাশি নিউইয়র্কে আসা বাংলাদেশি এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বিভিন্ন সমস্যাগুলোর সমাধানে সহযোগিতা করা হবে। এছাড়াও নতুন আগতদের কর্মসংস্থান ও কারিগরী দক্ষতাবৃদ্ধিতে বিশেষ প্রোগ্রাম চালু করা হবে। পরবর্তী জেনারেশন বা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে এবং প্রবীণ প্রবাসীদের জন্য বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে। রিজু মোহাম্মদ বলেন, ইফতারপার্টির নামে সোসাইটির কোন অর্থ অপচয় হয়নি। আর ৫০ বছর পূর্তী একটি বিশেষ অনুষ্ঠান। ৫০ বছর একবারই হয়, তাই সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে সোসাইটির ৫০ বছর পূর্তীর অনুষ্ঠান করা হয়েছে। এটা দোষের কিছু নয়, বরং সময়ের দাবী ছিলো। সভায় ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরাও সংক্ষেপে তাদের পরিচয় তুলে ধরে ভোট প্রার্থনা করেন।

সভার মাঝে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব জে মোল্লা সানি। ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- আতাউর রহমান সেলিম, সিনিয়র সহসভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক- হারুন রশিদ (চেয়ারম্যান), কোষাধ্যক্ষ- নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজকলাণ সম্পাদক পদপ্রার্থীমুনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী রুমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- হাসান খান, স্কুল ও শিক্ষাসম্পাদক- এএসএম মাইন উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক- শাহনাজ হোসেন, এবং কার্যকরি সদস্য- জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ উজ্জল বিপুল, সারোয়ার খান বাবু, মোহাম্মদ এ মান্নান, শামীম আহমেদ, মোহাম্মদ আব্দুল মালেক খান ও কাজী রবিউজ্জামান। নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

























