২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষের পাতা

নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের একটি পুরোনো সিটি ভবন শীঘ্রই হাজার হাজার পরিবারের আবাসস্থলে পরিণত হতে চলেছে

নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের একটি পুরোনো সিটি ভবন শীঘ্রই হাজার হাজার পরিবারের আবাসস্থলে পরিণত হতে চলেছে

নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের একটি পুরোনো সিটি ভবন শীঘ্রই হাজার হাজার পরিবারের আবাসস্থলে পরিণত হতে চলেছে। মেয়র জোহরান মামদানি ‘১০০ গোল্ড স্ট্রিট’-এর পুনর্উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়েছেন; এর মাধ্যমে নিউ ইয়র্ক সিটির মালিকানাধীন একটি সেকেলে অফিস ভবনকে প্রায় ৪,০০০ নতুন বাসস্থানে রূপান্তর করা হচ্ছে। এই ইউনিটগুলোর মধ্যে প্রায় ১,০০০টি স্থায়ীভাবে সাশ্রয়ী মূল্যের এবং ভাড়া-নিয়ন্ত্রিত (rent-stabilized) হবে, যা গত কয়েক দশকের মধ্যে এই এলাকায় সাশ্রয়ী আবাসন ব্যবস্থার অন্যতম বড় সংযোজন।

এই প্রকল্পটি সিটি মেয়র মামদানির বৃহত্তর ‘ব্লক বাই ব্লক’ (Block by Block) আবাসন পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার লক্ষ্য হলো আগামী এক দশকের মধ্যে পুরো নিউ ইয়র্ক সিটিজুড়ে ৪,০০,০০০ সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণ বা সংরক্ষণ করা । যুক্তরাষ্ট্রের এমন একটি সিটিতে —যেখানে প্রায় ৭০ শতাংশ বাসিন্দা বাড়ির মালিক হওয়ার পরিবর্তে ভাড়া বাসায় থাকেন—সেখানে এ ধরনের বাসস্থান প্রকল্প কর্মজীবী ​​পরিবারগুলোর জন্য প্রকৃত স্বস্তি বয়ে আনতে পারে ।

এটি দেখায় যে, কীভাবে পুরোনো ও অব্যবহৃত ভবনগুলোকে নতুনভাবে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ মানুষের আবাসন সংকটের বাস্তব সমাধান বের করা সম্ভব। সূত্র: এনওয়াইসি মেয়রের কার্যালয় (nyc.gov), এনওয়াইসিইডিসি (edc.nyc), কমার্শিয়াল অবজার্ভার (Commercial Observer)