চাকরি হারানোর পর নতুন স্পনসর খুঁজে নিতে এইচ-১বি ভিসাধারীসহ নির্দিষ্ট কিছু অভিবাসী কর্মীর যুক্তরাষ্ট্রে থাকার ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে। প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে চাকরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্মীদের যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে হবে হবে।
প্রস্তাবিত এই পরিবর্তনের আওতায় এইচ-১বি ছাড়াও ই-১, ই-২, এল-১, ও-১, টিএন, এইচ-১বি১ ও ই-৩ ভিসাধারীরা অন্তর্ভুক্ত হতে পারেন। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি-র মতে, এতে কিছু কোম্পানি সমস্যায় পড়লেও এসব পদে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিয়োগের সুযোগ তৈরি হবে। বিদেশি কর্মীরা যুক্তরাষ্ট্র ছাড়ার পর নিয়োগকর্তার আবেদনের মাধ্যমে আবার ভিসার জন্য আবেদন করতে পারবেন।
২০১৭ সাল থেকে চালু থাকা ৬০ দিনের “গ্রেস পিরিয়ড”
কর্মীদের নতুন চাকরি খোঁজা বা যুক্তরাষ্ট্রে ত্যাগ করার প্রস্তুতির সুযোগ দিয়ে আসছে। তবে প্রস্তাবটি এখনই কার্যকর হচ্ছে না; চূড়ান্ত সিদ্ধান্তের আগে দুই মাস যাবৎ জনসাধারণের মতামত নেওয়া হবে।













