প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে যুক্তরাষ্ট্রে বিদেশ-জাত (foreign-born) জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৩ মিলিয়ন কমেছে। গত ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানের একটি “প্রাথমিক বিশ্লেষণের” ওপর ভিত্তি করে ওয়াশিংটন টাইমস এর জন্য এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
এই সংখ্যার মধ্যে রয়েছে প্রায় ২৩ লাখ অবৈধ অভিবাসী—যারা হয় স্বেচ্ছায় দেশ ছেড়েছেন অথবা যাদের বহিষ্কার করা হয়েছে—এবং বৈধ অভিবাসীর সংখ্যায় ৬ লাখের ঘাটতি। সাম্প্রতিক দশকগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে বিদেশ-জাত মানুষের সংখ্যায় এটিই সবচেয়ে বড় হ্রাসের ঘটনা।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প প্রশাসন যখন ব্যাপক হারে অবৈধ অভিবাসীদের বহিষ্কারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই পরিসংখ্যানগুলো সামনে এল। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির হিসাব অনুযায়ী, ট্রাম্প যখন ক্ষমতায় ফিরে আসেন, তখন যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ২০ লাখ অবৈধ অভিবাসী অবস্থান করছিলেন।
যদিও বহিষ্কারের লক্ষ্যমাত্রার সংখ্যায় প্রশাসন প্রকাশ্যে কোনো পরিবর্তন আনেনি, তবে তারা মূলত “সবচেয়ে বিপজ্জনক” বা গুরুতর অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের ওপরই প্রধানত মনোযোগ দিচ্ছে। —ওয়াশিংটন টাইমস থেকে













