১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষের পাতা

আইস (ICE)-এর সাথে সহযোগিতার ওপর নিউ ইয়র্ক স্টেট এর আইনী নিষেধাজ্ঞা অমান্য করার প্রস্তুতি নিচ্ছে নিউ ইয়র্কেরই কয়েকটি “আইন প্রয়োগকারী” সংস্থা

আইস (ICE)-এর সাথে সহযোগিতার ওপর নিউ ইয়র্ক স্টেট এর আইনী নিষেধাজ্ঞা অমান্য করার প্রস্তুতি নিচ্ছে নিউ ইয়র্কেরই কয়েকটি “আইন প্রয়োগকারী” সংস্থা

যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন আইন কার্যকর করার অন্যতম সংস্থা ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস (ICE)-এর সাথে সহযোগিতার ওপর নিউ ইয়র্ক স্টেট এর আইনী নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রাক্কালে, নিউ ইয়র্কেরই কয়েকটি “আইন প্রয়োগকারী” সংস্থা তা অমান্য করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

আইসিই (ICE)-এর সাথে ইমিগ্রেশন আইন প্রয়োগে অংশীদারিত্ব শেষ করার জন্য নিউ ইয়র্ক স্টেট স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আগামী ২৫ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে।

তবে সবাই তা মেনে চলার পরিকল্পনা করছে না।

“নাগরিক অভিবাসন” সংক্রান্ত আইন প্রয়োগের ক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেট ও স্থানীয় সংস্থাগুলোর সহায়তা প্রদান বন্ধের লক্ষ্যে প্রণীত একটি নতুন আইন ২৫ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে।

তবে সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে কিছু সংস্থা ইঙ্গিত দিচ্ছে যে তারা আইনটি পুরোপুরি মেনে চলবে না;

কেউ কেউ ‘ইউ.এস. ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (ICE)-কে সহায়তা অব্যাহত রাখার উপায় খুঁজছে, আবার অন্যরা সরাসরি আইন অমান্য করার ঘোষণা দিচ্ছে।

চলতি বছরের নিউ ইয়র্ক স্টেট এর বাজেট পাসের অংশ হিসেবে গত মে মাসে স্টেটের আইনসভায় পাস হওয়া ‘লোকাল কপস, লোকাল ক্রাইমস অ্যাক্ট’ (Local Cops, Local Crimes Act)-

এর আওতায় অ-নাগরিকদের জন্য নতুন সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।

এই আইন স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ‘২৮৭(জি)’ [287(g)] চুক্তিতে আবদ্ধ হওয়া থেকে বিরত থাকার বিষয়ে উল্লেখ রয়েছে ।

উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে চালু এই ‘২৮৭(জি)’ [287(g)] চুক্তির আওতায় স্থানীয় কর্মকর্তারা ফেডারেল সরকারের অর্থায়নের বিনিময়ে ICE-এর তত্ত্বাবধানে অভিবাসন সংক্রান্ত কিছু দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়া, এই আইনে ‘ইমিগ্রেশন ইন্টারগভর্নমেন্টাল সার্ভিস এগ্রিমেন্ট’ (Immigration Intergovernmental Service Agreements)-

এর মতো অন্যান্য চুক্তির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা শুধুমাত্র নাগরিক অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক ব্যক্তিদের রাখার জন্য স্থানীয় কারাগার ব্যবহারের অনুমতি দিত।