পবিত্র রমজান উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইফতার মাহফিলে নিউইয়র্ক প্রবাসী সিলেটবাসীদের মিলনমেলা ঘটেছে। সভাপতি বদরুল হোসেন খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম নেতৃত্বাধীন এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল গত ১০ মার্চ উডহ্যাভেনের জয়া পার্টি হলে অনুষ্ঠিত হয়।

ইফতারের পূর্বে নতুন প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা। উল্লেখ্য, সিলেট বিভাগের চারটি জেলা যথাক্রমে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন।

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বালিকাদের বিভাগে চ্যাম্পিয়ন তাকওয়াদ চৌধুরী। ইফতার গ্রহনের পূর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন ওজন পার্ক মসজিদের শিক্ষক হাফিজ নাজিম উদ্দিন।

এসোসিয়েশনের কর্মকর্তারা জানান, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় মোট ১০৩ জন অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্য থেকে তিনটি ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কৃত করা হয়। ছেলেদের জন্য কুরআন তেলাওয়াত ও হিফজ এবং মেয়েদের জন্য শুধুমাত্র কুরআন তেলাওয়াত বিভাগ রাখা হয়।

এ প্রতিযোগিতার মোট পুরস্কারের পরিমাণ ছিল ৬ হাজার ডলার। প্রথম স্থান অর্জনকারীরা প্রত্যেকে এক হাজার ডলার, দ্বিতীয় স্থান অর্জনকারীরা ৫০০ ডলার এবং তৃতীয় স্থান অর্জনকারীর জন্য ৩০০ ডলার করে পুরস্কার ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী সদস্য জেনিফার রাজকুমার, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক, অতিথি ও সংগঠনের কর্মকর্তারা। এছাড়াও অনুষ্ঠানে কয়েকজনকে সাইটেশন প্রদান করা হয়।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা সাব্বির আহমদ, হাফিজ নাজিম উদ্দিন ও হাফিজ আবু সুফিয়ান। কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার স্পন্সর ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, মেডোব্রুক মর্টগেজের ব্রোকার আকিব হোসাইন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি শামীম আহমদ, সিপিএ জাকির চৌধুরী, হেলথ ফার্স্টের তৌহিদুল ইসলাম এবং জমজম ফার্মেসির সভাপতি নাফিউল হক। ইফতারের স্পন্সর করেন অ্যাপোলো ইন্স্যুরেন্স এন্ড ব্রোকারেজের সিইও শামসের আলী।

ইফতার মাহফিলে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সিনিয়র সহ সভাপতি দেওয়ান মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা বদরুন নাহার খান মিতা ও সদরুন নূর, সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী ও আব্দুল হাছিব মামুন, হেলাল, মদিনা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, ফোবানার সাবেক কনভেনর আবু জোবায়ের দারা, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, মকবুল রহিম চুনই ও মোস্তফা কামাল, প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান পাখি, উপদেষ্টা মোজাহিদুল ইসলাম, গহর চৌধুরী কিনু, জুনেদ চৌধুরী, সাবেক সহ সভাপতি মুহিবুর রহমান রুহুল, ফরহাদ আহমদ সোলায়মান, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুস শহীদ, জাকির চৌধুরী সিপিএ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও ইফতার মাহফিল আয়োজন কমিটির আহ্বায়ক শামীম আহমদ, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শফি উদ্দিন তালুকদার, সদস্য সচিব মোহাম্মদ ফজল খান, সদস্য মোহাম্মদ আলীম, হোসেন আহমদ, মুন্না মুনতাসির, আব্দুল আজিজ ও হুমায়ুন কবির সোহেল সহ জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি লোকমান হোসেন লুকু (সিলেট), শামীম আহমদ (সুনামগঞ্জ), মোহাম্মদ শফি উদ্দিন তালুকদার (হবিগঞ্জ), মোহাম্মদ জাবেদ উদ্দিন (মৌলভীবাজার),

সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান খান, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হুসেন আহমদ, ক্রীড়া সম্পাদক মুন্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক সম্পাদক বুরহান উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক জাহিদ আহমদ খান, মহিলা বিষয়ক সম্পাদক সারা উদ্দিন, কার্যকরী সদস্য আব্দুল আজিজ (সিলেট), হুমায়ুন কবির সোহেল (সুনামগঞ্জ), দেলোয়ার হোসেন মানিক (হবিগঞ্জ) ও মোহাম্মদ ফজল খান (মৌলভীবাজার) উপস্থিত ছিলেন।

সবশেষে সভাপতি বদরুল হোসেন খান ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, জালালাবাদ এসোসিয়েশন আমাদের প্রাণের সংগঠন। সবার সহযোগিতার জন্যই অনুষ্ঠান সফল হয়েছে। খবর ইউএনএ’র।














