২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

ইউক্রেনে যুদ্ধ নিয়ে ট্রাম্প পুতিনের সাক্ষাতের সম্ভাবনা আগামী সপ্তাহেই

ইউক্রেনে যুদ্ধ নিয়ে ট্রাম্প পুতিনের সাক্ষাতের সম্ভাবনা আগামী সপ্তাহেই

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠকের একটা ‘ভালো সম্ভাবনা’ তৈরি হয়েছে। ৬ আগষ্ট বুধবার ট্রাম্পই একথা জানিয়েছেন। রাশিয়ার এক নেতার সঙ্গে অ্যামেরিকার দূত স্টিভ উইটকফের ফলপ্রসূ কথাবার্তা হয়েছে। ট্রাম্পের মতে, ”রাশিয়ার সঙ্গে আলোচনায় অনেক উন্নতি হয়েছে।” অ্যামেরিকার পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও দুই প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রসঙ্গে বলেন, দুই দেশের মধ্যে যে প্রতিবন্ধকতা আছে তা কাটাতে সামনে অনেক কাজ আছে।” ফক্স বিজনেসকে উনি বলেন, “ফলপ্রসূ আলোচনা হয়েছে। কিন্তু এখনো অনেক কাজ বাকি পরে আছে। অনেক প্রতিবন্ধকতা এখনো আছে। আগামী দিনগুলিতে আমরা সেগুলো কাটানোর চেষ্টা করব। অন্যদিকে, নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, এপি, রয়টার্সসহ এখাধিন সংবাদ মাধ্যম জানিয়েছে, পুটিনের সঙ্গে আগামী সপ্তাহেই বৈঠক হতে পারে ট্রাম্পের।