৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্ক থেকে পূর্ণাঙ্গ সার্ভিসে আসছে বার্তা সংস্থা ইউএনএ

ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ) নিউইয়র্ক ভিত্তিক বাংলাদেশী—আমেরিকান কমিউনিটি বার্তা সংস্থা। ২০০৬ সালে ১ জানুয়ারী প্রতিষ্ঠিত ইউএনএ দীর্ঘদিন ধরে কমিউনিটির খবরাখবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারের মাধ্যমে কমিউনিটির বিশ্বস্থ বার্তা সংস্থা হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ইউএনএ প্রেরীত খবরাখবর নিউইয়র্ক তথা উত্তর আমেরিকা ও দেশের বিভিন্ন মিডিয়ায় প্রকশ করার জন্য সংশ্লিস্ট সকল গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

দিনে দিনে প্রতিযোগিতামূলক সংবাদ সরবরাহের প্রেক্ষিতে ইউএনএ নতুন করে পূর্ণাঙ্গ সার্ভিস প্রদানের উদ্যোগ নিয়েছে। ১ ফেব্রুয়ারী থেকে এই সার্ভিস চালু হচ্ছে এবং সংশ্লিস্টদের ইউএনএ সার্ভিস নেয়ার জন্য অনুনোধ জানানো হচ্ছে। এখন থেকে ইউএনএ’র মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির খবররাখবর ছাড়াও উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সংবাদ, ছবি এবং প্রয়োজনে ভিডিও তৈরী এবং এসব খবরাখবর নিউইয়র্ক সহ উত্তর আমেরিকা ও বাংলাদেশের সংবাদ মাধ্যমে সরবরাহ করা হবে। ইউএনএ’র নতুন উদ্যোগে সংশ্লিস্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন সম্পাদক এবিএম সালাহ উদ্দিন আহমেদ। যোগাযোগ: ফোন ৩৪৭—৮৪৮—৩৮৩৪।