১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে ঊনবাঙালের বর্ণাঢ্য বৈশাখী আয়োজন

নিউইয়র্কে নিবন্ধিত শিল্প সাহিত্যের সংগঠন ঊনবাঙাল বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের আয়োজন করে লং আইল্যান্ডের মেসাপেকোয়ায় অবস্থিত, ‘স্বপ্নছায়া’ কাব্যভিলায়। ২ মে শনিবার এই আয়োজনে শতাধিক নারী-পুরুষ, শিশু-কিশোর বাহারী পোশাকে সজ্জিত হয়ে বৈশাখের আমেজ ফুটিয়ে তোলে। কবি কাজী জহিরুল ইসলামের রচনা ও নির্দেশনায় ঊনবাঙালের শিল্পীরা গীতি-কাব্যালেখ্য “বৈশাখী ঝড়” পরিবেশন করেন। এতে অংশ নেন শাহীনূর শানু, মুক্তি জহির, আহসান হাবিব, মুন্না চৌধুরী, মিতা হোসেন, বুলা আফরোজ, নজরুল ইসলাম, মোহাম্মদ শানু, দেলোয়ারা কামাল, চমক ইসলাম, রেজা কামাল, আরিফ আহমেদ অর্ণব, শান্তনু সাজ্জাদ, আবিদা সুলতানা, রেণু রোজা প্রমূখ। এ-ছাড়া স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, ফ্যাশন শো ইত্যাদির সমন্বয় এবং শত রকমের বাঙালি খাবারের পশরা ছিল চোখে পড়ার মত। এমন বর্ণাঢ্য বৈশাখী আয়োজনে যুক্ত হতে পেরে সকলেই উচ্ছাস প্রকাশ করেন।

উন্মুক্ত মঞ্চে নতুন প্রজন্মের নৃত্যশিল্পী রিমঝিমের ধ্রুপদী নাচের মূর্ছনায় মুগ্ধ হয় উপস্থিত দর্শক শ্রোতা। নতুন প্রজন্মের অন্য দুই শিল্পী অমিয় এবং দানিয়েল গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে।

একক গান পরিবেশন করেন সানজানা, বুলা আফরোজ, মোহাম্মদ শানু, আরিফ আহমেদ অর্ণব, মিতা হোসেন, রেজা কামাল, নজরুল ইসলাম, শম্পা প্রমূখ।

স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন কাজী জহিরুল ইসলাম, আহসান হাবিব, সুমন শামসুদ্দিন, মিতা হোসেন, রেণু রোজা, শাহীনূর শাণূ নদী, নজরুল ইসলাম, মোহাম্মদ শানু, মুন্না চৌধুরী, আব্দুল কাদের, জান্নাত সুলতানা, আরিফ আহমেদ অর্ণব প্রমূখ।

পান্তা ইলিশ সহ, ত্রিশ রকমের ভর্তা, বাতাশা, মুরলী, কদমা, বাংলার গ্রামীন ঐতিহ্যের উপস্থিতি নিশ্চিত করতে নানান রকমের পিঠা, পায়েশের সমারোহ ঘটানো হয়।

সাজ-সজ্জা এবং আয়োজনে ছিল পুরোপুরি বাঙালিয়ানা। অভ্যাগত অতিথিরা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং সকলেই যেন ফিরে যান তাদের ফেলে আসা বাংলাদেশের সেই নববর্ষের দিনগুলোতে।

বৈশাখী সাজে সজ্জিত দম্পতিদের ফ্যাশন শো ছিল চোখে পড়ার মত। – প্রেস বিজ্ঞপ্তি অনুসারে