২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্কে “আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই?”-শীর্ষক টিভি বিতর্ক ৭ অক্টোবর

নিউইয়র্কে “আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই?”-শীর্ষক টিভি বিতর্ক ৭ অক্টোবর

“আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই?”-শীর্ষক ১ম আয়োজন এর সাফল্যের ধারাবাহিকতায় সেই আয়োজনে আলোচিত নির্বাচনী টিভি বিতর্কের (Election TV Debate) আয়োজন করা হচ্ছে। বর্তমানে অংশগ্রহণকারী সকল প্যানেল ও দলের সাথে সমন্বয় করা হচ্ছে এবং উভয় প‍্যনেল টিভি বিতর্কের প্রস্তাবকে সাদরে গ্রহণ করেছেন।

নির্বাচনী টিভি বিতর্কের বিস্তারিত তথ্য:

• তারিখ ও সময়: বুধবার, ৭ই অক্টোবর সন্ধ্যা ৭:৩০ মিনিট

• স্থান: সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল (Shanai Restaurant and Party Hall)

• অংশগ্রহণকারী প্রার্থী: সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা (২টি প্যানেল = ৪ জন) এবং স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী (১ জন)

• আমন্ত্রিত অতিথি: সর্বোচ্চ ২৫ জন

অনুষ্ঠানের পূর্ণাঙ্গ বিবরণ ও অতিথিদের তালিকা-সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র যথাসময়ে পাঠানো হবে।

অনুগ্রহ করে মনে রাখতে হবে, শুধুমাত্র ‘গেট পাস’ কার্ডধারী এবং যাদের নাম আমন্ত্রণপত্রের তালিকার সাথে মিলবে, তাদেরই অনুষ্ঠানে প্রবেশাধিকার থাকবে।

এই আয়োজনটি নিউ ইয়র্কের’বাংলাদেশ সোসাইটি’-র জন্য একটি নতুন যুগের সূচনা করবে হলে আয়োজকদের বিশ্বাস।

আরো বিস্তারিত জানার জন‍্য ফোন: ৬৪৬-৩৭১-৩৬১৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। – অনুষ্ঠান আয়োজক “ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড (Foundation for Better World)” এর সভাপতি প্রকৌশলী আবদুস সোবহান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি অনুসারে