৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

আনন্দ উচ্ছ্বাসে সম্পন্ন হলো রূপসী চাঁদপুর ফাউন্ডেশন এর বার্ষিক বনভোজন ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে সম্পন্ন হলো রূপসী চাঁদপুর ফাউন্ডেশন এর বার্ষিক বনভোজন ২০২৬

বৃষ্টিস্নাত দিনেও প্রাণের মিলনমেলা, আন্তরিকতা এবং উৎসবমুখর পরিবেশে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের এবারের বার্ষিক বনভোজন সফলভাবে সম্পন্ন হয়েছে। নিউ জার্সি স্টেটের উইন্ডসর টাউনশীপ এর মার্সার কাউন্টি পার্কে দিনব্যাপী এই আয়োজনে রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও তাঁদের পরিবার-পরিজন, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

বনভোজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, শিশু ও বড়দের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, রাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং সুস্বাদু খাবারের আয়োজন। অংশগ্রহণকারীদের হাসি-আনন্দ ও উচ্ছ্বাসে মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল। এবারের বনভোজনে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রোকসানা মির্জা ।

বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের সাবেক প্রেসিডেন্ট ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ি এম আজিজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ওয়াশিংটন ডিসি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁদপুর এর কৃতি সন্তান কবির পাটোয়ারী ও পারভীন পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনক্ এর উপদেষ্টা

এবং বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের সাবেক একমাত্র মহিলা প্রেসিডেন্ট নার্গিস আহমেদ, ডাঃ গোলাম মোস্তফা (কাঞ্চন), রূপসী চাঁদপুর ফাউন্ডেশন এর স্থায়ী সদস্য- ফার্মাসিষ্ট রফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিয়া, এবারের বনভোজনের প্রধান পৃষ্ঠপোষক ও সংগঠনের সাবেক সভাপতি হারুন ভুঁইয়া , মোস্তফা হোসেন মুকুল, বাবুল চৌধুরী, ফারুক হোসেন মজুমদার,

মামুন মিয়াজী প্রমুখ । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মনিরুজ্জামান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, কমিউনিটি এক্টিভিস্ট ও ঢাকা জিলা এসোসিয়েশনের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী দুলাল বেহদু, কবির রতন, তপন জামান, শীতাংশু গুহ, বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান কামরুল ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী , বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর নির্বাচন কমিশনার মিয়া মোঃ দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী নূর আলী স্বপন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন- সাধারণ সম্পাদক সোহেল গাজী, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ও বনভোজন সদস্য সচিব আবু তাহের, রাফেল -ড্র পরিচালনা করেন আব্দুর রহিম ভুঁইয়।

খেলাধুলা পরিচালনা করেন- নিয়াজ মোর্শেদ, নুরুল আমিন, মামুন মজুমদার, মোঃ ইকবাল হোসেন মানিক, শাহাদাত হোসেন ।

এবারের বনভোজনে সংগঠনের কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য চাঁদপুর এর কৃতি সন্তান কবির পাটোয়ারী ও পারভীন পাটোয়ারী, সংগঠনের সাবেক সভাপতি হারুন ভুঁইয়া , মোস্তাফা হোসেন মুকুল, বাবুল চৌধুরী, ফারুক হোসেন মজুমদার এবং মামুন মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেনক, তপন জানানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।

সংগঠনের সভাপতি বিপ্লব সাহা রাজুর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহেল গাজীর‍ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি কবির পাটোয়ারী ও পারভীন পাটোয়ারী রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের সকল কর্মকান্ডে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন চাঁদপুর তাঁদের প্রাণের ভুমি, ভালোবাসার জায়গা।

নার্গিস আহমেদ বলেন আমি চাঁদপুরেরই গর্বিত সন্তান। রূপসী চাঁদপুর ফাউন্ডেশন এর কর্মকান্ডে সন্তোষ প্রকাশ ও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন আগামী দিনগুলোতেও সংগঠনটি চাঁদপুরবাসীর কল্যাণে নিরলসভাবে তৎপর থাকবে ।

আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ গোলাম মোস্তফা (কাঞ্চন), রূপসী চাঁদপুর ফাউন্ডেশন এর স্থায়ী সদস্য- ফার্মাসিষ্ট রফিকুর রহমান, অতিথি এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলের সত্বাধিকারী নজরুল ইসলাম প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন শুধু একটি সামাজিক সংগঠন নয়; এটি প্রবাসে বসবাসরত চাঁদপুরবাসীর পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও ভালোবাসার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নিজেদের শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

সমাপনী বক্তব্যে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনক্ এর সভাপতি ও সাধারণ সম্পাদক, কার্যকরী কমিট ও আমন্ত্রিত অতিথি দের কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতেও প্রবাসী চাঁদপুরবাসীর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে বনভোজন আয়োজনকে সফল করতে নিরলস পরিশ্রম করা কার্যকারী কমিটি ও আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক, স্পন্সর, সদস্য এবং উপস্থিত সকল অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সবার সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণে এবারের বনভোজন স্মরণীয় এবং সাফল্যমণ্ডিত হয়েছে।