ঐক্যবদ্ধ কক্সবাজারবাসীর অ্যাডহক কমিটির প্রথম সভা রোববার, ০৪ অক্টোবর নিউইয়র্ক সিটির জ্যামাইকার খলিল বিরিয়ানির পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সৈয়দ মোহাম্মদ নুরুল আবরার। সঞ্চালনা করেন অ্যাডহক কমিটির প্রধান সমন্বয়কারী শাহাব উদ্দিন সাগর। সভায় দীর্ঘ আলোচনার পর গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সকলে একমত হন যে, কক্সবাজার এসোসিয়েশন অব নর্থ আমেরিকা নামে যে কর্পোরেশন রয়েছেন সেটির অধীনেই পরিচালিত হবে সংগঠন। এ কর্পোরশেন নিয়ে যেসব জটিলতা ছিল বিবাদমানগ্রুপগুলো সেগুলো নিজ নিজ অবস্থান থেকে মিটিয়ে নিবেন।
কর্পোরেশনে প্রধান সমন্বয়কারী শাহাব উদ্দিন সাগরের নেতৃত্বে অ্যাডহক কমিটির ১৩ জনকে অন্তর্ভুুক্তি এবং তিন জন ব্যাংক হিসেব পরিচালনার দায়িত্ব থাকবেন। এ তিন জন হলেন প্রধান সমন্বয়কারী শাহাব উদ্দিন সাগর, মোরতাজুর রহমান নওশার ও মোহাম্মদ আমিন। এক সপ্তাহের মধ্যে কর্পোরেশেনে ১৩ জনের নাম অর্ন্তভুক্ত করে নিউইয়র্কের কর্পোরশেন ডিপার্টমেন্টে তা প্রেরন এবং ব্যাংক একাউন্ট হস্তান্তর। এছাড়া অ্যাডহক কমিটির সদস্যদের উপর ধার্য্যকৃত চাঁদা সেই অ্যাকাউন্টে নিজ নিজ দায়িত্ব জমা করার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আগামী রমজানের ঈদের পর পুনর্মিলনী ২১ মার্চ নির্ধারণ করা হয়। পাশাপাশি তিনটি উপ-কমিটি গঠন করা হয়। এগুলো হলো ঈদ পুনর্মিলনী উপ-কমিটি, সদস্য সংগ্রহ উপ-কমিটি ও গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি।
ঈদ পুনমিলনী উপ-কমিটির আহবায়ক করা হয়েছে নুরুল আজিমকে। যুগ্ম আহবায়ক করা হয়েছে রফিকুল ইসলাম বাহাদুর ও রফিক উল্লাহ রনিকে। সদস্য সংগ্রহ উপ-কমিটির আহবায়ক করা হয়েছে সমিরুল ইসলাম বাবলুকে। যুগ্ম আহবায়ক করা হয়েছে আক্তার হোসাইন, মনসুর আলম ও শফিউল আজমকে। গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহবায়ক হলেন সৈয়দ মোহাম্মদ নুরুল আবরার। যুগ্ম আহবায়ক হলেন মোহাম্মদ ইরফান, জহিরুল ইসলাম ও মোরতাজুর রহমান নওশার।
সভায় উপস্থিত ছিলেন সৈয়দ নুরুল আবরার, মোরতাজুর রহমান নওশার, মোহাম্মদ আমিন, মোহাম্মদ শফিউল আজম, আক্তার হোসাইন, সমিরুল ইসলাম বাবলু, রফিক উল্লাহ রনি, মনসুর আলম, রফিকুল ইসলাম বাহাদুর, নুরুল আজিম, শাহাব উদ্দিন সাগর ও মোহাম্মদ ইরফান। সদস্য জহিরুল ইসলাম জরুরী কাজে দেশে অবস্থান করায় তিনি সভায় যোগ দিতে পারেননি। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

















