২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

বাংলাদেশ সোসাইটির সদস্য তালিকা যাচাই ও তথ্য সংশোধনের সময়সীমা ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার), বিকেল ৫:০০টা পর্যন্ত বৃদ্ধি

বাংলাদেশ সোসাইটির সদস্য তালিকা যাচাই ও তথ্য সংশোধনের সময়সীমা ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার), বিকেল ৫:০০টা পর্যন্ত বৃদ্ধি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন উপলক্ষে সদস্যদের বিপুল সংখ্যক নিবন্ধন এবং সদস্যদের কাছ থেকে প্রাপ্ত অনুরোধের পরিপ্রেক্ষিতে সদস্য তালিকায় তথ্য যাচাই ও প্রয়োজনীয় সংশোধনের সময়সীমা বর্ধিত করা হয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী।

সংগঠনের সদস্যদের সুবিধার্থে পূর্বনির্ধারিত ১৮ আগস্ট ২০২৬-এর পরিবর্তে এখন ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার), বিকেল ৫:০০টা পর্যন্ত সদস্যদের তথ্য যাচাই ও প্রয়োজনীয় সংশোধনের সুযোগ দেওয়া হলো।

নতুন চূড়ান্ত সময়সীমা:

তারিখ: ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার)

সময়: বিকেল ৫:০০টা পর্যন্ত

স্থান: বাংলাদেশ সোসাইটি ভবন

86-24 Whitney Ave, Elmhurst, NY 11373

সদস্য তথ্য যাচাইয়ের অনলাইন পোর্টাল

https://member-service.bangladeshsocietyinc.com/membership/status

যে তথ্যগুলো অবশ্যই যাচাই করবেন:

নাম ও নামের বানান

জন্ম সাল

বর্তমান ঠিকানা ও ZIP Code

অন্যান্য ব্যক্তিগত তথ্য

বিশেষভাবে লক্ষ্যনীয়: আসন্ন নির্বাচনে একাধিক ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি সদস্যের নিবন্ধন ফরমে প্রদত্ত ঠিকানা ও ZIP Code-এর ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ করা হবে। তাই সদস্যদের ঠিকানা ও ZIP Code সঠিক আছে কি না, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সদস্য তালিকায় নাম না থাকলে বান

কোনো বৈধ সদস্যের নাম প্রকাশিত সদস্য তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকলে, নির্ধারিত সময়ের মধ্যে সদস্যপদের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র, যেমন চাঁদা প্রদানের রসিদ, দাখিল করে সদস্যপদ অন্তর্ভুক্তির জন্য আবেদন করা যাবে। যথাযথ যাচাই-বাছাইর সময় প্রমাণ সন্তোষজনক হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অত্যন্ত গুরুত্বপূর্ণ: ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার), বিকেল ৫:০০টার পর এটিই হবে সদস্যদের তথ্য যাচাই, সংশোধন, সংযোজন বা অন্তর্ভুক্তির চূড়ান্ত সময়সীমা। উক্ত সময়সীমার পর সদস্য তালিকায় কোনো ধরনের সংযোজন, বিয়োজন, অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন গ্রহণ করা হবে না। একইভাবে, নির্বাচনের দিন সদস্য তালিকা, ভোটকেন্দ্র, ঠিকানা, ZIP Code, সদস্যপদ বা নিবন্ধন সংক্রান্ত কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের আবেদন গ্রহণযোগ্য হবে না।

তথ্যে ভুল থাকলে যোগাযোগ করুন

প্রকাশিত সদস্য তালিকার তথ্যের সঙ্গে নিবন্ধন ফরমে প্রদত্ত তথ্যের কোনো অসঙ্গতি, ভুল বা ত্রুটি পরিলক্ষিত হলে, ২৫ আগস্ট ২০২৬ বিকেল ৫:০০টার মধ্যে বাংলাদেশ সোসাইটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণ করুন।

প্রয়োজনীয় যোগাযোগ:

সভাপতি: 917-294-0970

সাধারণ সম্পাদক: 917-302-0443

সহ-সাধারণ সম্পাদক: 917-892-7199

কোষাধ্যক্ষ: 347-896-2802

সাংগঠনিক সম্পাদক: 917-783-5499

বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ করে জানানো হয়েছে যে, বিপুল সংখ্যক সদস্যের নিবন্ধনের কারণে তথ্য যাচাই ও সংশোধনের জন্য এই অতিরিক্ত সময় প্রদান করা হয়েছে। তাই কোনো ধরনের অসুবিধা এড়াতে প্রত্যেক সদস্যকে অনুরোধ করা হচ্ছে, ২৫ আগস্ট বিকেল ৫:০০টার চূড়ান্ত সময়সীমার আগেই নিজের সদস্য তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করেন । সদসদজ ভোটাধিকার নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যেই আপনার সদস্য তথ্য যাচাই ও প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করা জরুরি ।