ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম কনভেনশন ২০২৬-এর “কিক-অফ”ফ্লোরিডার অরল্যান্ডোর ‘হলিডে ইন রিসোর্ট, বাই দ্যা পার্ক, কিসিমি’তে অনুষ্ঠিত হয়েছে গত ৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যায়।
অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কোরআন পাঠ করেন মুরাদ হোসেন। পরে এ.কে. এম হোসাইন হিটু’র পরিচালনায় সমবেত কন্ঠে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি নিহাল রহিম হোস্ট কমিটির কনভেনার হিসাবে আনোয়ার হোসেন সেন্টু, মেম্বার সেক্রেটারী রাসেল মিয়া, চীফ কো-অর্ডিনেটর মোঃ নাজিম উল্লাহ লিটনকে নির্বাচিত করে কিক-অফ মিটিং সভাপতিত্ব করার জন্য হোস্ট কমিটির কনভেনার আনোয়ার হোসেন সেন্টু এবং রাসেল মিয়াকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ফোবানার এক্সিকিউটিভ চেয়ারম্যান জাহিদ হোসাইন, বোর্ড অব ডিরেকটর আতিকুর রহমান, এক্সিকিউটিভ সেক্রেটারি নিহাল রহিম, ভাইস-চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, এক্সিকিউটিভ কমিটির মেম্বার সাহেদুল ইসলাম অঞ্জন। অনুষ্ঠানে গেস্ট স্পিকার ছিলেন জননন্দিত অভিনেত্রী তারিন জাহান।

সভায় ফোবানার জন্মলগ্ন থেকে ফোবানার সাথে যুক্ত যেসকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং ফোর্ট মায়ার্সে দূর্বৃত্তের হাতুড়ীর আঘাতে নিহত নিলুফার ইয়াসমিনের স্বরণে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ বছর ফোবানার আয়োজক বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা এবং সহযোগী আয়োজক সংগঠন হিসেবে থাকছে বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা, অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক এবং সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব ইনক।
হোস্ট কমিটির কনভেনার এবং সভার সভাপতি আনোয়ার হোসেন সেন্টু কিক-অফ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অংশগ্রহণকারী সকলকে অনুরোধ করে বলেন, আপনারা স্বপরিবারে লেবার ডে উইককেন্ডে ফোবানা কনভেনশানে অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল করবেন আশা করি। কমিটির বিভিন্ন পদে যারা আছেন তাদের নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার অনুরোধ জানান।

গেস্ট স্পিকার তারিন জাহান বলেন, বাংলাদেশ, বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি যেন আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি।তিনি বলেন, ফোবানা জন্মলগ্ন থেকেই প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের ঐতিহ্যের শিখরের সঙ্গে সংযুক্ত করেছে। ফোবানা একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, তিনি ফোবানার নেতৃবৃন্দকে তাদের এই নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান, এবং আশা করেন, ফোবানা ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে তুলে ধরবে।
ফোবানার এক্সিকিউটিভ চেয়ারম্যান জাহিদ হোসেন তার বক্তব্যে বলেন, ফোবানা শুধু উৎসব আয়োজনই করে না ফোবানা সামাজিক কার্জক্রমও করে থাকে। উত্তর আমেরিকায় বাংলাদেশীরা যে যেখানেই আছে আমরা তাদের খোঁজ-খবর রাখি। তারা বড় ধরনের সমস্যার মুখমুখী হলে আমরা তার কাছে চলে যাই, আমরা আমাদের সাধ্যের মধ্যে সর্বচ্চো সহায়াত নিয়ে তাদের পাশে দাঁড়াই।

ফোবানার বোর্ড অফ ডিরেক্টর ও সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ফোবানা মেধাবী বাঙ্গালী শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা দিয়ে থাকে। ফোবানের পক্ষ থেকে ফ্লোরিডার ফোর্ট-মায়ার্সে দুঃষ্কৃতিকারীর হাতুড়ির আঘাতে মৃত্যুবরণকারী নিলুফার ইয়েসমিনের পরিবারকে আর্থিক সহায়তার দেয়া হবে। তিনি বলেন, এবারের কনভেনশনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এর মাধ্যমে ফোবানার চার দশকের গৌরবময় যাত্রা উদযাপন করা হবে। দীর্ঘদিন ধরে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করা, সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক সম্পৃক্ততায় ফোবানা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি নিহাল রহিম বলেন, ফোবানা আমাদের পরিচয়ের এবং ভবিষ্যতের স্বপ্নের এক মঞ্চ, যেখানে আমারা একসাথে আমাদের ঐতিহ্যকে উদযাপন করি। ফোবানা কনভেনশন উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় পরিচয় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিলনমেলা। এই কনভেনশন প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফোবানার কেন্দ্রিয় কমিটির ভাইস-চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, ফোবানা যেহেতু উত্তর আমেরিকার সব থেকে বড় সংগঠন সেহেতু আমাদের দায়ীত্বও সব থেকে বেশি। আমরা তাই উত্তর আমেরিকার যেসব এলাকায় যথেষ্ট পরিমান বাঙ্গালী থাকে সে সব এলাকা থেকে কেন্দ্রীয় কমিটিতে সদস্য রাখার নিতি গ্রহণ করেছি।
ফোবানার এক্সিকিউটিভ কমিটির মেম্বার সাহেদুল ইসলাম অঞ্জন বলেন, নিউইয়র্কের পরে উল্লেখযোগ্য সংখ্যক বাঙ্গালীর বসবাস ফ্লোরিডায়। যেহেতু এখানে প্রচুর বাঙ্গালী থাকে সেহেতু এখানে ফোবানাকে বার বার ফিরে আসতে হবে, আমরা আবার খুব শীগ্রই এখানে ফিরে আসব।
ইভেন্ট ম্যানেজমেন্ট কনভেনর এ.কে. এম হোসাইন হিটু বলেন, আমরা চাই ফ্লোরিডা ফোবানা হবে এযাবত কালের সব থেকে বড় আকারের অনুষ্ঠান। আর আমরা আমাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য কমিটির সকল সদস্যর আন্তরিক সহায়তা এবং সকল বাঙ্গালীর অংশগ্রহণ চাই।
কিক-অফ সম্মেলনে চিফ কো-অর্ডিনেটর নাজিমুল্লাহ লিটন বলেন, “আমরা প্রথম থেকেই ভেবেছি ফ্লোরিডার সকল সংগঠনকে একত্র করে একটা সফল সম্মেলন অনুষ্ঠিান করবো। সেই লক্ষে আমরা সবার সাথে যোগাযোগ করেছি এবং আমরা সফলতার সাথে সবাইকে একত্র করতে পেরেছি, এটা আমাদের প্রাথমিক বিজয়।
আরো বক্তব্য রাখেন, মুরাদ হোসেন – এক্সেকিউটিব মেম্বার সেক্রেটারী। এ,কে, এম হোসাইন রোমেল – সভাপতি বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। তারেক মাহমুদ – সভাপতি, এসোসিয়শন অব ওয়ার্ড ফেয়ার এন্ড ফেস্ট। বাহার হোসেন – সাধারণ সম্পাদক সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব।
ফোবানা নেতৃবৃন্দ বলেন, আমরা একটি সফল এবং স্মরণীয় কনভেনশন আয়োজন করতে বদ্ধপরিকর। ফোবানা শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি প্রবাসী জীবনের আশা, অনুপ্রেরণা ও পরিচয়ের প্রতীক।
দীর্ঘদিন ধরে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করা, সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক সম্পৃক্ততায় ফোবানা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আয়োজকরা জানান, ৪০তম ফোবানা কনভেনশনে উত্তর আমেরিকা ছাড়াও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিটি লিডার, পেশাজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক কর্মী ও তরুণ নেতৃত্ব অংশগ্রহণ করবেন।
এবারের কনভেনশনের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে- ফোবানার ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে সাংস্কৃতিক পরিবেশনা, সাহিত্য কবিতার আসর, ইয়ুথ ফোরাম, ট্যালেন্ট শো, ফোবানা স্কলারশীপ, মুক্তিযুদ্ধের প্রামান্যচিত্র প্রদশনী ও সেমিনার, “নজরুল: সাহস, স্বপ্ন ও মুক্তির আলোক” বিষয়ক সেমিনার, মুলধারায় কমিউনিটি নেতৃত্ব ও মতবিনিময় সভা, যুব ও নতুন প্রজন্মের নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম, ব্যবসা, বিনিয়োগ ও নেটওয়ার্কিং সেশন, নারী অংশগ্রহণ ও ক্ষমতায়নসহ বিষয়ভিত্তিক সেমিনার।
এবারের ফোবানা আমন্ত্রিত তারকা শিল্পী থাকছেন দর্শক নন্দিত অভিনেত্রী তারিন জাহান, সাজু খাদেম,পরীমনি, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, শ্রাবন্তি দত্ত তিন্নি। জনপ্রিয় কন্ঠ শিল্পী ইমরান, কনা, লিজা, প্রতিক হাসান ও আরজিন কামাল সহ আরো অনেকে।
কিক অফ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মিজানুর রহমান বাচ্চু (US BACHU), নাজনিন আকতার, সামির মামুদ (চ্যানেল আই সেরা কন্ঠ), জারার মাহমুদ, সৈয়দ মিলু এবং নাজিম উদ্দিন।
ফ্লোরিডার অরল্যান্ডো ৪০তম ফোবানার কিক-অফ মিটিংয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন: আনোয়ার হোসেন সেন্টু – কনভেনর, এ.কে. এম হোসাইন হিটু – কনভেনর ইভেন্ট ম্যানেজমেন্ট, মোঃ নাজিম উল্লাহ লিটন – চীফ কো-অর্ডিনেটর, সামস ইউ আহমেদ সোভন – সহ- সভাপতি, রাসেল মিয়া – মেম্বার সেক্রেটারী মোঃ ইসহাক আলী – ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ সমিতি, সাইফুল ভূঞা দুলু – সহ সভাপতি ৪০তম ফোবানা কনভেনশন কমিটি, আসিফ কোজী ছোটন – চীফ এ্যডমিনিস্টেটর? এ,কে, এম হোসাইন রোমেল – সভাপতি বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা, কুদরত আলী, তারেক মাহমুদ – সভাপতি, এসোসিয়শন অব ওয়ার্ড ফেয়ার এন্ড ফেস্ট, বাহার হোসেন – সাধারণ সম্পাদক সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব, মুরাদ হোসেন – এক্সেকিউটিব মেম্বার সেক্রেটারী, ৪০তম ফোবানা কনভেনশন কমিটি, সাইফ চৌধুরী নান্টু – সহ-সভাপতি, ৪০তম ফোবানা কনভেনশন কমিটি, সাইদ হোসেন – কো- কনভেনর, ৪০তম ফোবানা কনভেনশন কমিটি? সাইদ চৌধুরী – কো- কনভেনর, ৪০তম ফোবানা কনভেনশন কমিটি, মোস্তফা ফিরোজ – কো- কনভেনর, ৪০তম ফোবানা কনভেনশন কমিটি, মিজানুর রহমান বাচ্চু – কো- কনভেনর, ৪০তম ফোবানা কনভেনশন কমিটি, জেমন চৌধুরী – সহ সভাপতি ৪০তম ফোবানা কনভেনশন কমিটি, মোঃ ইউনুস হোসাইন, – সাধারণ সম্পাদক – বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা, সামির রহমান – উপদেষ্টা- ৪০তম ফোবানা কনভেশন কমিটি, সগির মিয়া – উপদেষ্টা- ৪০তম ফোবানা কনভেশন কমিটি, এডভোকেট জোবাইদা কৈরাল – উপদেষ্টা- ৪০তম ফোবানা কনভেশন কমিটি, মারুফ আহমেদ – উপদেষ্টা- ৪০তম ফোবানা কনভেশন কমিটি, বখতিয়ার রহমান – মিডিয়া ও কমিউনিকেশন কনভেনর জাহেদ আলম, সামসুদ তোহা, তাহের রাসু, তপন ঘোষ, পল্লী ইসলাম, স্বপন অধিকারী, সৈয়দ মিলু, জাহাঙ্গীর খান,মিজান মোস্তফা সবুজ, আপেল, রকিবুল আলম,মোঃ নূর, মহসিন মিয়া, পারভেজ হাসেম, সায়মা সাব্বির, তাহের মিয়া, জলি আহমেদ, মুনিরা সুলতানা, স্নিগ্ধা খান লিপি, নব রেজা, নাজিয়া নুজহাত নিশি, শাহ জামাল, মাসুদ ওসমান চৌধুরী, ফরহাদ হোসেন, কাজী মাহিদ মিশু, রেজা উদ্দিন, ওমর ফারুক, ইমরান হোসাইন, মেহরাজ হোসাইন, রনজু, হোসাইন দিপ, সাইফুল, শাহীনা গাফফার সেতু, সইফুল হক সরকার, নাজনিন আকতার, হোসাইন আলী, জাহিদা আলী ফোবানা কমিটি ও হোস্ট কমিটির নেতৃবৃন্দ।
ভেন্যু পরিদর্শন : ফোবানা এক্সিকিউটিভ কমিটি এবং হোস্ট কমিটির নেতৃবৃন্দ, কিক-অফ মিটিংয়ের পরের দিন, ৪০তম ফোবানা কনভেনশানের ভেন্যু পরিদর্শন করেন। ফোবানার এক্সিকিউটিভ কমিটির নেতারা ভেন্যু দেখে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন, এবং হোটেলের সুবিধাগুলো সম্পর্কে অবগত হন। হোটেল কর্তৃপক্ষ জানান, ভেন্যুর পাশে পর্যাপ্ত পার্কিং ব্যাবস্থা থাকবে, এছাড়া, মূল হলের পাশে তিনটি সেমিনার রুম থাকবে, রেজিস্ট্রেশন রুমও মূল হলের পাশে থাকবে, যেখানে রেজিস্ট্রেশন বুথ থাকবে, আর পাশে ভেন্ডারদের জন্য পর্যাপ্ত জায়গা থাকবে, যেখানে তারা বিভিন্ন পণ্যের প্রদর্শনী করতে পারবেন। এছাড়াও, ভেন্যু এবং হোটেল থেকে ডিজনি ওয়ার্ল্ড অতি সন্নিকটে। অতিথিরা কনভেনশনের পরবর্তী সময়ে, হোটেল থেকে ডিজনি ওয়ার্ল্ড ভ্রমণের সুযোগ পাবেন।
প্যাকেজ ঘোষণা : ৪০তম ফোবানা হোস্ট কমিটি আমন্ত্রিত অতিথি এবং ফোবানা সম্মেলনে অংশগ্রহণকারী ইচ্ছুক অতিথিদের জন্য বিভিন্ন সুবিধা সংবলিত প্যাকেজ ঘোষণা করেন। তারা বিভিন্ন স্পনসরশিপ প্যাকেজও ঘোষণা করেন, প্যাকেজগুলো হলো: টাইটেল স্পনসরশিপ প্যাকেজ $২৫,০০০, গ্র্যান্ড স্পনসরশিপ প্যাকেজ $২০,০০০, ডায়মন্ড স্পনসরশিপ প্যাকেজ $১৫,০০০, প্লাটিনাম স্পনসরশিপ প্যাকেজ $১০,০০০, গোল্ড স্পনসরশিপ প্যাকেজ $৮,০০০, সিলভার স্পনসরশিপ প্যাকেজ $৫,০০০, ব্রোঞ্জ স্পনসরশিপ প্যাকেজ $৩,০০০, অ্যাম্বাসেডর প্যাকেজ $১০,০০০, ফোবানা আইকন প্যাকেজ $৫,০০০, এবং ভিআইপি স্পনসরশিপ প্যাকেজ $১,৫০০ $১,০০০। -প্রেস বিজ্ঞপ্তি অনুসারে














