১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে নিউ ইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে নিউ ইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর উদ্যোগে সিলেট জেলা সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা প্রদান করা হয়। গত ৩১ মে রবিবার দুপুরে ওজোনে পার্ক মোম’স পাটি হলে এতে অংশগ্রহণ করেন সিলেট বিভাগের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ অন্যান্য এলাকার বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশীরা।

সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল খান এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর বোর্ড অফ ট্রাস্ট্রি ছদরুন নূর, বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাস্টীর সদস্য আজিমুর রহমান বুরহান, ও ফকরুল ইসলাম দেলোয়ার, জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক বোর্ড অফ ট্রাস্ট্রি এডভোকেট নাসির উদ্দিন, মকবুল রাহিম চুনই, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সালেহ আহমেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের প্রমুখ!

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দোয়া করেন সংগঠনের সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। এ সময়ের স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার কোষাধাক্ষ মুহাম্মদ আলিম, শুভেচ্ছা বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ-সভাপতি মোঃ শফিউদ্দিন তালুকদার, বিশিষ্ট রাজনীতিবিদ আতিকুল হক আহাদ, সিলেট সদরের বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব রহমান চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট খলিলুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সদস্য মোঃ দেলোয়ার হোসেন মানকি প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সাবেক সহ সভাপতি সাব্বির হোসেন, লাখাই ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার, চেয়ারম্যান লিয়াকত আলী, হবিগঞ্জ জেলা কল্যাণ সদস্য কবি আবু তাহের, বাংলাদেশ সোসাইটির প্রচার ও গণসংযুগ সম্পাদক রিজু মোহাম্মদ, ও সদস্য হাসান খান, বিশিষ্ট ব্যবসায়ী মিসবা আবিদীন, ছমির উদ্দিন, গওহর চৌধুরী কিনু, বিনানিবাজার সমিতির প্রদান নির্বাচন কমিশনার আজিজুর রহমান পাখি, মোঃ শামসুল আলম, শাহ স্বপন, আব্দুস শহীদ, মাহবুব আহমেদ, আজিজুর আয়াস, মুক্তাদির মুহাম্মদ, এমডি আব্দুর রাহিম, মাহবুব রাশিদ, মহম্মদ মাহতাব উদ্দিন, এস খান, আহমেদ মুস্তাফা বেলাল, এমডি হারুন রাশিদ, আব্দুল আহাদ হেলাল, আজাদ আবুল, আবুদল হান্নান প্রমুখ

সভায় উপস্থিত সিলেট বিভাগের ৩০ লাখ প্রবাসীদের বিভিন্ন গুরুত্যপূর্ণ দাবি তুলে হয়, প্রবাসীদের জন্য সহজ ও কার্যকর ভোটাধিকার নিশ্চিত করা এবং নিবন্ধন প্রক্রিয়ার জটিলতা দূর করা। সিলেট অঞ্চলের উন্নয়নে বৈষম্য দূর করে অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প বৃদ্ধি করা। প্রবাসীদের জন্য নিরাপদ ও আধুনিক আবাসন ব্যবস্থা, যেমন ‘প্রবাসী পল্লি’ বা বিশেষ আবাসন প্রকল্প গড়ে তোলা। বিদেশফেরত ও কর্মস্থলে যেতে না পারা প্রবাসীদের জন্য সহায়তা, বিমান যোগাযোগ সহজ করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ওসমানী এয়ারপোর্ট এর আধুনিকীকরণ, আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি এবং যাত্রীসেবার উন্নয়ন। সিলেটের প্রবাসীদের দাবি হলো ওসমানী বিমানবন্দরের উন্নয়ন, বিমানের আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি, সিলেটের গ্যাসে স্থানীয়দের অধিকার এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধান।

সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান অনুষ্ঠানের উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রিত অতিথি সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম সকল জানালাবাদবাসী এবং উপস্থিত সকল অতিথিবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি আবেদন করেন। এ সময় আমন্ত্রিত দুই অতীতের হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের কর্মকর্তা সহ উপস্থিত অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে