১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনালী এক্সচেঞ্জ এখন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়

সোনালী এক্সচেঞ্জ কোং ইনক্, যুক্তরাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ বানিজ্যক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি এর একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। সোনালী এক্সচেঞ্জ প্রায় দীর্ঘ ৩২ বছর যাবৎ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূতদের মাঝে রেমিট্যান্স সেবা প্রদান করে যাচ্ছে। বর্তমানে সোনালী এক্সচেঞ্জ নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, জর্জিয়া, মেরিল্যান্ড ফ্লোরিডা রিডা, ভার্জিনিয়া, কানেকটিকাট এবং পেনসিলভানিয়াসহ ৯টি স্টেটে রেমিট্যান্স সেবা প্রদান করছে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধাদের সেবা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ডিপার্টমেন্ট অফ ব্যাংকিং এবং সিকিউরিটিজ থেকে সোনালী এক্সচেঞ্জ কোং ইনক্, সম্প্রতি মানি ট্রান্সমিটার লাইসেন্স এর অনুমোদন লাভ করেছে। এখন থেকে পেনসিলভানিয়ায় বসবাসরত সকল সম্মানিত বাংলাদেশী রেমিটারগন

Sonali Exchange (SECI) Mobile app কোম্পানীর website ব্যবহার করে এবং বিভিন্ন স্টেট এ সোনালী এক্সচেঞ্জ এর ০৯টি শাখা/বুথ এর রেজিষ্টার্ড ঠিকানায় চেক মইল করেও বিনা খরচে, দ্রুততম সময়ে ও নিরাপদে বাংলাদেশে প্রিয়জনদের নিকট টাকা পাঠাতে পারবেন।

সোনালী এক্সচেঞ্জ কোং ইনক্, যুক্তরাষ্ট্র এর প্রেসিডেন্ট এন্ড চীফ এক্সিকিউটিভ অফিসার জনাব মোহাম্মদ মহসিন কবীর Sonali Exchange (SECI) Mobile app ব্যবহার এর মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ করার জন্য সকল সম্মানিত রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি Sonali Exchange (SECI) Mobile app ডাউনলোড ও রেজিষ্ট্রেশনসহ রেমিট্যান্স সংক্রান্ত যে কোন সেবার জন্য তথ্য পেতে ২১২-৮০৮-০৭৯০ এই নম্বরে সোমবার থেকে শুক্রবার সকাল ০৯.০০ ঘটিকা থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত এবং ২৪/৭ sonali@onaliexchange.com. এ যোগাযোগ করার জন্য সকলকে আহবান করেন। সোনালী এক্সচেঞ্জ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন Www.Sonaliexchange.com. প্রেস বিজ্ঞপ্তি অনুসারে