১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্কে স্টেট এসেম্বলি ডিস্ট্রিক্ট-৩০-এর ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মাত্র ৭ ভোটে হেরে গেলেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি সান্ডার্স সমর্থিত প্রার্থী শামসুল হক

নিউইয়র্কে স্টেট এসেম্বলি ডিস্ট্রিক্ট-৩০-এর ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মাত্র ৭ ভোটে হেরে গেলেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি সান্ডার্স সমর্থিত প্রার্থী শামসুল হক

নিউ ইয়র্কে স্টেট এসেম্বলি ডিস্ট্রিক্ট-৩০ (কুইন্সের) ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মাত্র ৭ ভোটে হেরে গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী শামসুল হক (ছবিতে ডানে)।

দীর্ঘ পুন:র্গণনার পর মাত্র ৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির স্থানীয় ডিস্ট্রিক্ট লিডার এবং সাবেক কংগ্রেসম্যাান জো ক্রাউলির ভাতিজা প্যাট্রিক মার্টিনেজ।

গত ১৪ জুলাই মঙ্গলবার ও ১৫ জুলাই বুধবার অনুষ্ঠিত স্বয়ংক্রিয় পুন:র্গণন শেষে মার্টিনেজ ২,৭৮৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রগতিশীল নেতা ও নিউ ইয়র্ক সিটি পুলিশের সাবেক কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি সান্ডার্স সমর্থিত প্রার্থী শামসুল হক পেয়েছেন ২,৭৭৭ ভোট। অপর প্রার্থী নেপালি কমিউনিটি সংগঠক সমনাথ ঘিমিরে পেয়েছেন ৭১৮ ভোট।

শামসুল হকের প্রচারণা দলের আইনজীবী আলী নাজমি গণমাধ্যমকে জানান, দুটি ব্যালট নিয়ে তাদের আপত্তি থাকলেও তা নির্বাচনের ফল পরিবর্তনের জন্য যথেষ্ট নয়।

নিউ ইয়র্ক সিটির নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রত্যয়নের পর বিষয়টি চূড়ান্ত হবে।

ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ের ফলে মার্টিনেজ আগামীনভেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ব্র্যান্ডন কাস্ত্রোর মুখোমুখি হবেন।

উক্ত নির্বাচনে বিজয়ী প্রার্থী বর্তমান এসেম্বলিমেন স্টিভেন রাগার স্থলাভিষিক্ত হবেন, যিনি সম্প্রতি নিউ ইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে পরাজিত হয়েছেন|

বিজয়ের পর সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্টিনেজ বলেন, প্রতিটি ভোটের সুষ্ঠু গণনার পর ডিস্ট্রিক্ট-৩০-এর ডেমোক্রেটিক মনোনয়ন পেয়ে আমি সম্মানিত ও কৃতজ্ঞ| তিনি প্রতিদ্বন্দ্বী শামসুল হক ও সমনাথ ঘিমিরের প্রশংসা করে বলেন, তারা ইতিবাচক ও জনগণের কল্যাণে প্রচারণা চালিয়েছেন, যা প্রতিযোগিতাকে আরও অর্থবহ করেছে।

মার্টিনেজ অবশ্য কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির সমর্থন পেয়েছিলেন। এছাড়া বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং অবসরপ্রাপ্ত কংগ্রেসওম্যান নিডিয়া ভেলাজকেজের সমর্থনও ছিল তার পক্ষে।

অন্যদিকে শামসুল হক সমর্থক ওস্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটি আমার প্রত্যাশিত ফল নয়, তবে আমি এই প্রচারণা থেকে অসীম কৃতজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি। যা হওয়ার, তাই হয়েছে।

উল্লেখ্য, গত মাসে নির্বাচনের রাতে মার্টিনেজ মাত্র ১৩ ভোটে এগিয়ে ছিলেন। এত কম ব্যবধানের কারণে নিউইয়র্ক স্টেট এর আইন অনুযায়ী স্বয়ংক্রিয় পুনর্গণনা অনুষ্ঠিত হয়। ২০২২ সালের পর কুইন্সে এটিই ছিল সবচেয়ে হাড্ডাহাড্ডি স্টেট এসেম্বলির নির্বাচন।