২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

শাহ নেওয়াজ লায়ন্সের মাল্টিপল ডিস্ট্রিক্টস এমডি ২০ এর ফার্স্ট ভাইস গর্ভনর নির্বাচিত

শাহ নেওয়াজ লায়ন্সের মাল্টিপল ডিস্ট্রিক্টস এমডি ২০ এর ফার্স্ট ভাইস গর্ভনর নির্বাচিত

মাল্টিপল ডিস্ট্রিক্টস এমডি ২০ কনভেনশনে লায়নস ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর ফার্স্ট ভাইস গর্ভনর নির্বাচিত হলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক লায়ন শাহ নেওয়াজ।

গত ১৭-১৯ এপ্রিল নিউইয়র্কের সিরাকুজ এর ম্যারিয়ট সিরাকুজ হোটেলে অনুষ্ঠিত মাল্টিপল ডিস্ট্রিক্টস এমডি ২০ কনভেনশনে ১১টি ডিস্ট্রিক্ট অংশ নেয়। লায়নের ৪১টি ক্লাবের কর্মকর্তা ও প্রতিনিধিদের সরাসরি ভোটে জনাব শাহ নেওয়াজ নির্বাচিত হয়েছেন। তার সাথে গর্ভনর ও সেকেন্ড ভাইস গর্ভনর নির্বাচিত হয়েছেন যথাক্রমে নিনা স্মিথ ও গ্যাব্রিয়ালা র‌্যামেজিও।

এবারের কনভেনশনে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ৩০ জনের মতো ডেলিগেট ও ক্লাব সদস্য অংশ গ্রহণ করেন।

প্রথম ২ দিন সম্মেলনের নিয়মিত কার্যক্রমের পর ১৯ এপ্রিল রোববার সকালে নির্বাচন অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ১৬ জন ডেলিগেট সহ মোট ৬৩ জন ডেলিগেট ভোটাধিকার প্রয়োগ করেন। ডিস্ট্রিক্টের ৪১টি ক্লাবের ডেলিগেটদের গোপন ব্যালটে শাহ নেওয়াজ ফার্স্ট ভাইস গর্ভনর নির্বাচিত হন। মুর্হুমুহ করতালির মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ২০২৬ সালে ওয়াশিংটন ডিসিতে পরবর্তী এমডি ২০ কনভেনশন অনুষ্ঠিত হবে। উক্ত কনভেনশনেই জনাব শাহ নেওয়াজ লায়নস ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর গর্ভনর নির্বাচিত হবেন।

এ সম্মেলনে বাংলাদেশিদের মধ্যে ডেলিগেট হিসেবে যোগ দিয়েছিলেন বতর্মান গর্ভনর আসেফ বারী টুটুল, সাবেক সেকেন্ড ভাইস গর্ভনর লায়ন শাহ নেওয়াজ ও রানো নেওয়াজ, আহসান হাবিব, রকি আলিয়ান, জেএফএম রাসেল, নিশান রহিম, হাসান জিলানী, নুরুল আজিম,মাসুদ রানা তপন, মুনমুন হাসিনা বারী, এফএমডি রকি, সাইফুল ইসলাম, অনিক রাজ, আবু বকর সিদ্দিক, আব্দুর রশীদ বাবু, বেলাল আহমেদ, বদরুদ্দোজা সাগর, আফরোজা ইসলাম, আজাজুল ইসলাম ও হাবিবুল বাহার।

নিউইয়র্ক সিটির বিভিন্ন সংগঠন ও বিশিষ্ঠ ব্যক্তিবর্গ জনাব শাহ নেওয়াজের এই বিজয়ে অভিনন্দন জানান।