২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন’র নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন’র নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত Screenshot

গত ১০ এপ্রিল শুক্রবার প্রবাসী চাঁদপুরবাসী এবং বাংলাদেশী কমিউনিটির প্রিয় সংগঠন ‘রূপসী চাঁদপুর ফাউন্ডেশন’র (২০২৬-২৭) নবগঠিত কমিটির অভিষেক, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহত্তর চাঁদপুরবাসিসহ কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষজনের ব্যাপক আনন্দঘন উপস্থিতিতে নিউ ইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি বিপ্লব সাহা। নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোল্ডেন এজ হোমকেয়ার ও শাহ নেওয়াজ গ্রুপের চেয়ারম্যান সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ডা. মঈনুল ইসলাম মিয়া, নার্গিস আহমেদ, এম আজিজ, আজমল হোসেন কুনু, বর্তমান প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, মুলধারার রাজনীতিক মোরশেদ আলম, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন’র সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনের প্রধান হারুনূর রশিদ ভূঁইয়া ও সংগঠনের সাবেক সভাপতি মোস্তফা হোসেন মুকুল, ড. ধনঞ্জয় সাহা, বিশিষ্ট ব্যবসায়ী নুর আলী স্বপন, কমিউনিটি এক্টিভিস্ট ফাহাদ সোলায়মান, এক্সিট রিয়েলটি প্রাইম এর সত্বাধিকারী জামান মজুমদার প্রমুখ ।

বিপুল করতালির মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করিয়ে অভিষিক্ত করেন সংগঠনের নির্বাচন কমিশনের সদস্য ও সাবেক সভাপতি মামুন মিয়াজী।


বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, মোঃ আলম, কবীর রতন, নির্বাচন কমিশনের সদস্য মামুন বিয়াজী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন এর সাবেক সভাপতি ফারুক হোসেন মজুমদার, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ইউনুস সরকার, বাংলাদেশ সোসাইটি সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট রিয়েল টর নুরুল আজিম, প্রবাসী মতলব সমিতির সভাপতি নাজির উদ্দিন পাটোয়ারী, অভিষেক উদযাপন কমিটির আহবায়ক আলমগীর হোসেন এবং সদস্য সচিব জসীমউদ্দীন প্রমুখ।


মঞ্চে উপবিষ্ট অতিথিরা ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ জয়নুল আবেদীন কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রোমি প্রমুখ।


অনুষ্ঠানে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য প্রধান অতিথি শাহ নেওয়াজ ,ফয়সাল আজিজ, ফাহাদ সোলায়মান, নুরুল আজিম, নুর আলী স্বপন, হারুন ভুইয়া,মামুন মিয়াজীকে রুপসী চাঁদপুর ফাউন্ডেশন এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


তিন পর্বের অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব কামরুজ্জামান বকুল আফতাব জনি রোকসানা মির্জা প্রমুখ সংগীত পরিবেশন করেছেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের সভাপতি বিপ্লব সাহা উপস্থিত সকলকে অনুষ্ঠান সফল করতে অবদান রাখায় ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের প্রেসিডেন্ট বিপ্লব সাহা ও সাধারণ সম্পাদক গাজী সোহেল। উপস্থিত সকলকে নৈশ ভোজের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সভাপতি: বিপ্লব সাহা, সিনিয়র সহ-সভাপতি- সাইফুল ইসলাম, সহ সভাপতি- এ বি সিদ্দিক পাটোয়ারী,লুৎফুর রহমান চুন্নু, নুরুল আলম মজুমদার,মোঃ নুরুল আমিন, মোঃ জসিম উদ্দিন, শাকিল মিয়া, রুবাইরা ইবনাত, সাইফুল ইসলাম লিটন, মোঃ আজাদ,সাধারণ সম্পাদক সোহেল গাজী, সহ-সাধারণ সম্পাদক-মোঃ আব্দুর রহিম ভুঁইয়া, মোঃ আবু তাহের, নুরুল ইসলাম মিলন,ফয়সাল আহমেদ, গোলাম আযম রকি, মামুন মজুমদার, কোষাধ্যক্ষ- মাহবুবুর রহমান পাটোয়ারী, সহ কোষাধ্যক্ষ- ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক- ফয়সাল পাটোয়ারী, সহ-সংগঠনিক সম্পাদক- আনিসুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক- ফয়েজ আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক- ইকবাল হোসেন মানিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- শাহাদাত হোসেন, সাহিত্য সম্পাদক- হুমায়ুন কবির ঢালী, মহিলা সম্পাদিকা- ফারহানা আক্তার শিমু, সাংস্কৃতিক সম্পাদক- শেখ সাহেব মোল্লা, সমাজ কল্যাণ সম্পাদক- আবু তাহের গাজী, দপ্তর সম্পাদক- ওসমান ওমর ফারুক, তথ্য সম্পাদক-মাহমুদুল হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- আবু বকর, আপ্যায়ন সম্পাদক- আহমেদ। কার্যকরী সদস্য মাহবুবুর রহমান টিটু, আলমগীর হোসেন, গিয়াসউদ্দিন মাতব্বর, সাখাওয়াত হোসেন ফরহাদ, মোরশেদ আলম, বোরহান উদ্দিন, আবু ইউসুফ, মোফাজ্জল হোসেন রিয়াদ, ইমাম হোসেন, ইকবাল হোসেন, আবু সিদ্দিক, মমিন হোসেন মিন্টু, ইব্রাহিম খলিল, শামসুল আলম, পীরজাদা মেহেদী হাসান, মাহবুবুর রহমান রিয়াদ, সোহরাব খান, তানভীর হোসেন রনি, স্বপন দত্ত, মানিক রাজা, শাহাদাত হোসেন ও ফারুক আহমেদ।