১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

আনন্দঘন সোহার্দপূর্ণ পরিবেশে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক’র বনভোজন সম্পন্ন, চাঁদপুরবাসীর জন‍্য বিনামুল‍্যে কবর প্রদানের সিদ্ধান্ত ঘোষণা

আনন্দঘন সোহার্দপূর্ণ পরিবেশে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক’র বনভোজন সম্পন্ন, চাঁদপুরবাসীর জন‍্য বিনামুল‍্যে কবর প্রদানের সিদ্ধান্ত ঘোষণা

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক’র বার্ষিক বনভোজন গত ৫ জুলাই রোববার নিউ ইয়র্কের লং আইল্যান্ডের হ্যাক শেয়ার স্টেট পার্কে আনন্দঘন, সোহার্দপূর্ণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। চমৎকার এই বনভোজনে কম্যুনিটির সর্বস্তরের, শ্রেণীপেশার মানুষ, চাঁদপুরবাসিসহ নিউ ইয়র্কে বাংলাদেশের অন্যান্য জেলার বাসিন্দারাও অংশগ্রহণ করেন।শীতল ছায়ায় মনোরম পরিবেশে সানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিলো এবারের বনভোজনে।

সংগঠনের সভাপতি মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাবেক সভাপতি ও বনভোজন কমিটির আহবায়ক মু. ফখরুল ইসলাম মাছুম এর পরিচালনায় বনভোজনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।

এবারের বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নিউ ইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী। বনভোজনের উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ডা: এনামুল হক।

বনভোজনে আগত সুধীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল, সাবেক সভাপতি আমিন খান জাকির, বনভোজন কমিটির সদস্য সচিব ফরহাদ প্রদান।

এরপর চলে শিশু কিশোরদের নানা প্রতিযোগিতা, পুরুষদের ফুটবল ও মহিলাদের বালিশ খেলা।

এর পর পরিবেশিত হয় জামাইকার আশা রেস্টুরেন্ট এর শেফ জালাল এর রান্না করা সুস্বাদু মধ্যাহ্ন ভোজ ।

এবারের বনভোজনটি উপভোগ‍্য করে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন কমিটির সদস্যবৃন্দ। বনভোজনে উপস্থিত ছিলেন আমিন খান জাকির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও বর্তমানে অন্যতম উপদেষ্টা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক ইনক, এর বতর্মান সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুঁইয়া রুমি, সহ সাধারণ সম্পাদক আবুল কামাল ভুঁইয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক, এর সভাপতি দুলাল বেহেদু সভাপতি, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের সদস্য মিয়া মোঃ দুলাল, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নওশাদ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তব্য প্রদানকালে সংগঠনের সাবেক সভাপতি মু. ফখরুল ইসলাম মাছুম বলেন, চাঁদাপুরবাসীদের জন‍্য সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে কবরের জায়গা দেওয়া হবে।

এবার রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক’র বনভোজনের গ্র্যান্ড স্পনসর ছিলেন বারী গ্রুপ এর আসেফ বারী টুটুল ও মুনমুন হাসিনা বারী,, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা জসিম রাসেল, আর এল বি গ্রুপ এর চেয়ারম্যান আক্তার হোসেন বাদল, বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ডঃ এনামুল হক, সেরাফিনা টাইম স্কোয়ার এর সিইও বিলকিস খান, সেবা হোল্ডিং লিমিটেড বাংলাদেশ। স্পনসর হিসাবে ছিলেন হোসেন মেডিকেল কেয়ার এর ডা: মোহাম্মদ হোসাইন, মহিউদ্দিন দেওয়ান, জুয়েল অটো রিপেয়ার এন্ড বডি শপ,

কর্ণফুলী ট্যাক্স সার্ভিস এর মো: হাশেম, মোঃ ফারুকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী, বিডি অটো রিপেয়ার এন্ড কলিউশন, আলমগীর হোসাইন, মফিজুল ইসলাম ভুঁইয়া রুমি, আবুল কামাল ভুঁইয়া, দুলাল বেহেদু ফরহাদ হোসাইন বিশিষ্ট ব্যবসায়ী, আলমগীর হোসাইন, মুরাদ হোসাইন, মেইন স্ট্রিম কমিউনিটি এক্টিভিস্ট ফাহাদ সোলায়মান, সংগঠনের উপদেষ্টা ইকবাল হারুন লিটন ও নাজমুল এ ফারুক, প্রবাসী মতলব সমিতি ইনক, মদিনা ড্রাইভিং স্কুল এর নাজমুল করিম,নওশাদ হায়দার ডিউক খান।

রাফেল ড্র পুরস্কার এর স্পন্সর ছিলেন প্রথম পুরস্কার: কামরুজ্জামান কামরুল খামারবাড়ি। দ্বিতীয় পুরস্কার: নিলুফার ইয়াসমিন মিতু, স্বর্ণের চেইন, তৃতীয় পুরস্কার: আফতাবুজ্জামান শিমুল, লিবার্টি ব্রোকারেজ, ল্যাপটপ, চতুর্থ পুরস্কার মাহফুজা রুপা ল্যাপটপ, পঞ্চম পুরস্কার আব্দুল হাকিম ল্যাপটপ, ষষ্ঠ পুরস্কার মনির হোসেন টিভি, সপ্তম পুরস্কার আশরাফুল আলম জঙ্গি টিভি, অষ্টম পুরস্কার মোবারক হোসাইন ফোন, নবম পুরস্কার নুরুল ইসলাম মিলন ফোন,

দশম পুরস্কার বিসমিল্লাহ পল্ট্রি গিফট কার্ড, ১১তম পুরস্কার রুনা, ডিনার সেট, ১২ তম পুরস্কার মো: আনোয়ার হোসাইন ইউ ওয়ারলেস, ১৩তম পুরস্কার: অবকাশ ডিনার সেট, ১৪ তম পুরস্কার: নুর অটো, ১৫ তম পুরস্কার আমিন খান জাকির ডিনার সেট, ১৬ তম পুরস্কার আক্তার হামিদ, ১৭ তম পুরস্কার: তরিকুল ইসলাম বাদল, ১৮তম পুরস্কার: ফাতেমা আক্তার।

দিনব্যাপী আড্ডা, গল্প, খেলাধুলায় শেষ হয় চাঁদপুরবাসীর একটি নিটোল আনন্দের দিন। পরিশেষে সভাপতি মোঃ মাহবুবুর রহমান উপদেষ্টা পরিষদ, কমিটির সদস্যবৃন্দ আগত মেহমান এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বনভোজনের কার্যক্রম সমাপ্ত করেন।