আগামী ১৮ অক্টোবর ২০২৬ এ নির্ধারিত বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক কার্যকরী পরিষদের ২১টি পদের এর নিবার্চনের ভোট প্রদানে সদস্যপদ গ্রহণ বা নবায়ন করেছেন লাইফ মেম্বার ১ হাজার ২৬ সহ ৩৫ হাজার ৩২১ জন।

তবে চুড়ান্ত ভোটার তালিকায় এ সংখ্যা কিছুটা কমে যেতে পারে একই ব্যক্তির একাধিক সদস্যপদের ফর্ম জমা হওয়ার কারণে।

এবার সদস্য নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার মাধ্যমে বাংলাদেশ সোসাইটির আয় হয়েছে ৬ লাখ ৭০ হাজার ডলার।

গত ৩০ জুন ছিল আসন্ন নির্বাচনে ভোটার তালিকাভুক্ত হওয়ার শেষদিন।

এর ফলে বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক বর্তমানে বহির্বিশ্বে বাংলাদেশী বংশোদ্ভূতদের সববৃহৎ সংগঠন।

বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের গত ৫০ বছরের ইতিহাসে এই প্রথম রেকর্ড সংখ্যক সদস্য নিবন্ধিত হওয়ায় সোসাইটির নির্বাহী কমিটি এবং বোর্ড অফ ট্রাস্টিজ-এর পক্ষ থেকে কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।















