২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাব কর্মকর্তাদের অভিষেক সম্পন্ন

গত ৬ ডিসেম্বর শনিবারকুইন্সের লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেল বলরুমে ব্যাপক আয়োজনে সদ্য গঠিত ‘নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাব’ কর্মকর্তাদের অভিষেক সম্পন্ন হয়েছে। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ক্লাবটির প্রেসিডেন্ট তারেক হাসান খান। অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং ক্লাবের নেতৃবৃন্দ কেক কেটে উদযাপন করেন ক্লাবের প্রথম চার্টার্ড নাইট।

ক্লাব সেক্রেটারি আহমেদ সোহেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অভিষেক উদযাপন কমিটির কনভেনার লায়ন নাঈম আহমেদ। আমেরিকা এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর স¤প্রতি বাংলাদেশ ঘটে যাওয়া ভ‚মিকম্পে নিহতদের স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই ক্লাবের প্রেসিডেন্ট লায় তারেক হাসান খানকে শপথ পড়িয়েছেন লায়ন্স ডিস্ট্রিক্ট ২০ আর ২-এর গভর্নর লায়ন আসেফ বারী। এরপর অভিষিক্ত ক্লাব প্রেসিডেন্ট নির্বাহী কমিটির সকল কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করিয়েছ

নতুন এই চার্টার এবং এই আয়োজন আয়োজনে বক্তব্য রেখেছেন নাসাও কাউন্টির জজ অ্যান্থনি, জজ সোমা সাঈদ, অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, স্টেট সিনেটর জন ল্যু, লায়ন মুনমুন হাসিনা বারী, লায়ন এম এম শাহীন, লায়ন্স ডিস্ট্রিক্ট ২০ আর ২-এর কেবিনেট সেক্রেটারী লায়ন আহসান হাবীব, অভিষেক উদযাপন কমিটির সদস্য সচিব লায়ন আমির হোসেন কামাল, লায়ন মোহাম্মদ খালেক, চিপ কোঅর্ডিনেটর লায়ন মনিরুল ইসলাম প্রমূখ।

ডিস্ট্রিক্ট ২০আর ২ এর বিভিন্ন নেতৃবৃন্দ এই অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার নতুন সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন।

কর্মকর্তারা আশা করছেন এই নতুন কমিটির মাধ্যমে লায়ন্স এর মূলমটো ‘উই সার্ভর্’ এর কার্যক্রম আরো বিস্তৃত হবে এবং কমিউনিটি সেবার ক্ষেত্রেও তারা দৃঢ় ভ‚মিকা পালন করতে পারবেন।

অনুষ্ঠানে অন্যান্নের মাঝে উপস্থিত ছিলেন লায়ন আব্দুর রশিদ, লায়ন গোলাম এন হায়দার মুকুট, লায়ন হাবিবুল বাহার চৌধুরী, লায়ন জামিল হোসেন, লায়ন আনোয়ার হক, লায়ন হাকিকুল ইসলাম খোকন, লায়ন মোঃ হুদা, লায়ন শাহিনুর রহমান বিপ্লব, লায়ন ইসতিয়াক রুমি, লায়ন সাজ্জাদ রহমান খান, লায়ন জান্নাতুল নাঈম, লায়ন ববি পারভীন, রুবি গাজী,লায়ন তাহমিনা চৌধুরী, লায়ন শারমিন প্রিয়া, লায়ন ডালিয়া বিপ্লব, লায়ন তাওহিদ মাহবুব মুন্না, লায়ন রাফসান নাঈম প্রমুখ।