৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইর্য়কে সাড়া জাগিয়েছে ১ম দুলাল বেহেদু সকার টুর্নামেন্ট-২০২৬

নিউইর্য়কে সাড়া জাগিয়েছে ১ম দুলাল বেহেদু সকার টুর্নামেন্ট-২০২৬। যুক্তরাষ্ট্রে এই প্রথম কোন ব্যক্তির নামে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

গত ২৫শে মে সোমবার, যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডে এর ছুটির দিনে নিউ ইয়র্ক সিটির ম‍্যসপ‍্যাথ এর মরিস এ‍্যাভিনিউ এবং ৬৩ স্ট্রিট সংলগ্ন সকার ফিল্ডে অনুষ্ঠিত হলো আটটি দলকে নিয়ে ১ম দুলাল বেহেদু সকার টুর্নামেন্ট-২০২৬।

সকাল ১১টায় শুরু হয়ে পড়ন্ত বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয় টুর্নামেন্টের। এই টুর্নামেন্ট অংশ গ্রহণকারী খেলোয়াড়দের বয়সের কোনো সীমাবদ্ধতা ছিল না।

কমিউনিটির অতিপরিচিত ও জনপ্রিয় ব্যক্তি দুলাল বেহেদু ও তার সহধর্মিণী আসিয়া আকতারের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

১৭টি খেলার পর চ্যাম্পিয়ন হয় কিংস এফসি ও রানার্সআপ হয় হিলসাইড নেক্সড।

টুর্নামেন্টে ৮টি অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ছিল-এনওয়াইপিডি ব্রংঙ্ক্রস কিলার্স, নাইট রাইডার্স, হিলসাইড নেক্সড, স্ট্রাইকিং কিংস, কিং এফসি, রাইট অ্যান্ড কনগ্রেডার্স এফসি, ব্রংঙ্ক্রস ইউনাইটেড এফসি, জ্যাকসন হাইটস এফসি। দুইজন প্রফেশনাল রেফারির তত্ত্বাবধানে মাঠে খেলাগুলো সম্পন্ন হয়েছে। রেফারির দায়িত্ব পালন করেছেন সুজয় বরুণ এবং মিস্টার আইয়ুব। সন্ধ্যার আগে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন পদক তুলে দেয়া হয়।

সবশেষে রানার্সআপ এবং চ্যাম্পিয়ন দলকে বিপুল উল্লাস এর মাধ্যমে ট্রফি তুলে দেন দুলাল বেহেদুসহ উপস্থিত অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান, চ‍্যানেল আই-র প্রতিনিধি রাশেদ আহমেদ বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন – বাপা’র প্রেসিডেন্ট ক্যাপ্টেন প্রিন্স আলম,কমিউনিটি একটিভিষ্ট ও বাংলাদেশ সোসাইটি বোর্ড অফ ট্রাস্টির সদস্য কাজী এস এইচ আজম, সন্দীপ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফিরোজ আহমেদ, গ্রেটার কুমিল্লা সমিতির প্রেসিডেন্ট ইউনুস সরকার, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমি, খুলনা সমিতির প্রেসিডেন্ট ওয়াহিদ কাজী এলিন, কুইন্স বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাজী তোফায়েল আহমেদ, স্মার্ট স্টাফিং সার্ভিসেস ইনকের চেয়ারম্যান আছিয়া আক্তার, কুস্টিয়া সমিতির প্রেসিডেন্ট জালাল উদ্দিন,সাবেক প্রেসিডেন্ট হামিদুল ইসলাম প্রমুখ।

খেলাধুলার বিরতির সময় ছোট শিশু-কিশোর-কিশোরীরাও মেতে উঠেছিলেন ফুটবল খেলায় দিনব্যাপী প্রানবন্ত এই অনুষ্ঠানটি একটি মিলনমেলায় রূপান্তরিত হয়। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার এবং খেলার মাঝে স্নাক্স/কফি ও তরমুজের ব‍্যবস্থাও ছিলো। পুরো অনুষ্ঠানটি জুড়ে ছিলো একটি পিকনিকের আমেজ। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হয়ে এসেছিলেন এই অনুষ্ঠান উপভোগ করতে। এই অনুষ্ঠানটি সফল করতে নেপথ্যে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম হলেন রোমিও রহমান, কয়েস ও আরো অনেকেই। বিভিন্ন সংবাদ মাধ্যম ও টিভি চ্যানেল এর উপস্থিতিও লক্ষ্য করা গেছে এই আয়োজনে।

আগামী বছরগুলোতেও আরো ব‍্যপক আকারে এই অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা যায়।