৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাব, ডিস্ট্রিক্ট ২০-আর২। ক্লাবের উদ্যোগে এবং গোল্ডেন এইজ হোম কেয়ারের সার্বিক সহযোগিতায় জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়েছে ‘ব্যাক টু স্কুল গিভঅ্যাওয়ে’। কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শিশুদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৭১-২৪, ৩৫তম অ্যাভিনিউতে অবস্থিত গোল্ডেন এইজ হোম কেয়ারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, লায়ন্স ক্লাবের সদস্য এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।

কর্মসূচির সার্বিক নেতৃত্বে ছিলেন নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর২-এর ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ নেওয়াজ। কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাবের সভাপতি লায়ন আহসান হাবিব এবং সাধারণ সম্পাদক লায়ন নিশান রহিম। সমন্বয়ের দায়িত্বে ছিলেন লায়ন মো. বদরুদ্দোজা সাগর ও লায়ন অনিক রাজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিজি গিয়ের্মো আলী পেরেজ, ডিস্ট্রিক্ট জিএসটি কো-অর্ডিনেটর; পিডিজি মেদাদি সি, ডিস্ট্রিক্ট জিএমটি কো-অর্ডিনেটর; পিডিজি আমাদো সি; নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ সায়েদ; সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানি; লায়ন এম.এস. আলম; আয়োজক সম্পাদক লায়ন অনিক রাজ ও লায়ন আবুবকর সিদ্দিক; পরিচালক লায়ন বেলাল আহমেদ; পরিচালক লায়ন শাহ জে. চৌধুরী; পরিচালক ডা. নার্গিস রহমান এবং লায়ন নুরুল আজিম। আয়োজনে কমিউনিটি পার্টনার হিসেবে সহযোগিতা করেছে ডব্লিউএইচইসিএমআই এবং সেভ দ্য স্মাইল। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে