১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউ ইয়র্ক সিটির জ্যামাইকা এভিনিউতে বাংলাদেশী মালিকানাধীন নতুন ফার্নিচার হাউজের উদ্বোধন

নিউ ইয়র্ক সিটির জ্যামাইকা এভিনিউতে বাংলাদেশী মালিকানাধীন নতুন ফার্নিচার হাউজের উদ্বোধন

নিউইয়র্ক সিটির জ্যামাইকা এভিনিউতে বাংলাদেশী মালিকানাধীন নতুন ফার্নিচার হাউসের উদ্বোধন করা হয়েছে। ‘জেভিআই এস ফার্নিচার এন্ড ম্যাটট্রেস’ নামের স্টোরটি ১৮০-০৩ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক ১১৪৩২ ঠিকানায় অবস্থিত। স্টোরটির উদ্বোধন উপলক্ষ্যে রোববার (২৬ এপ্রিল) অপরাহ্নে দোয়া মুনাজাত এবং বেলুন উড়ানো ও ফিতা কাটার আয়োজন করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ এবং উদ্বোধন করেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন। প্রতিষ্ঠানটির স্বত্বাধীকারী একেএম শফিকুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। খবর ইউএনএ’র।

দোয়া মুনাজাতের পর রং বে রং এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে ‘জেভিআই এস ফার্নিচার এন্ড ম্যাটট্রেস’-এর উদ্বোধন করা হয়। এসময় অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন তার পক্ষ থেকে স্বত্বাধীকারী একেএম শফিকুল ইসলাম-কে সাইটেশন প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, ইমাম হাফেজ রফিকুল ইসলাম, মুফতি মোহাম্মদ মালেক, জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারী ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিডিইয়র্ক.কম সম্পাদক শাহ ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী বিটি আলম সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

একেএম শফিকুল ইসলাম জানান, সপ্তাহের ৭দিনই সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত স্টোরটি খোলা থাকবে। ভিয়েতনাম থেকে আমদানী করা বাসা-বাড়ীর জন্য প্রয়োজনীয় ও পছন্দের সকল ফার্নিচার পাওয়া যাবে এখানে। রিটেল আর হোলসেলে চলবে বেচাকেনা। উদ্বোধন উপলক্ষ্যে চলছে সর্বোচ্চ ৫০% বিশেষ ছাড়।