১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্কের নবাবগঞ্জ ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

গত ৩১ মে (রবিবার) জ্যাকসন হাইট এর কাবাব কিং রেস্টুরেন্টেএ নিউ ইয়র্কের নবাবগঞ্জ ফাউন্ডেশনের অনুষ্ঠিত সভায় সংগঠনের চেয়ারম্যান জনাব আমিন মেহেদী বাবু সভাপতিত্ব করেন এবং সভা পরিচালনা করেন জনাব মোঃ মিলন মোল্লা। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ডিরেক্টর জনাব আব্দুস সাত্তার খান এবং ডিরেক্টরবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বদরুল ইসলাম খান (বাদল), উজ্জ্বল বিপুল, সেলিম ইব্রাহিম, সোহেলা পারভীন বেবীও গণেশ কীর্তনীয়া।

সৌহার্দ্যপূর্ণ, সুন্দর ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ছয় (৬) মাস বর্তমান কমিটি যেভাবে রয়েছে, সেভাবেই বহাল থাকবে। পরবর্তীতে সকল ডিরেক্টর ও সংশ্লিষ্ট সদস্যদের নিয়ে পুনরায় সভায় বসে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সভায় উপস্থিত সকলকে তাদের মূল্যবান মতামত, সহযোগিতা ও সংগঠনের প্রতি আন্তরিকতার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে। – প্রেস বিজ্ঞপ্তি অনুসারে