২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

ওড়িশা পুলিশ দাবি করেছে, এই হত্যাকাণ্ডটি ‘হঠাৎ উসকানি’ থেকে সৃষ্টি হয়েছে। তবে সম্বলপুরে ওই শ্রমিকদের নিয়োগকারী ঠিকাদার জানান, দুর্বৃত্তরা শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে সম্বোধন করে এবং তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড দেখতে চায়।

ভারতের ওড়িশা রাজ্যের সম্বলপুর শহরে গত বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় একদল দুর্বৃত্তের হামলায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও দুই শ্রমিক আহত হন। এর আগে হামলাকারীরা তিন শ্রমিকের কাছে তাদের আধার কার্ড দেখতে চেয়েছিল বলে অভিযোগ উঠেছে।

ওড়িশা পুলিশ দাবি করেছে, এই হত্যাকাণ্ডটি ‘হঠাৎ উসকানি’ থেকে সৃষ্টি হয়েছে। তবে সম্বলপুরে ওই শ্রমিকদের নিয়োগকারী ঠিকাদার জানান, দুর্বৃত্তরা শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে সম্বোধন করে এবং তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড দেখতে চায়। শ্রমিকরা যখন আধার কার্ড দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই পেছন থেকে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়।