১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চলে গেলেন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ মির্জা আলী আজম

চলে গেলেন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট ট্রাভেল এজেন্ট মির্জা আলী আজম। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

পরিবার এর ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে গত শুক্রবার ৭ আগস্ট সন্ধ্যা ৬টার কিছু পরে তিনি বাসা থেকে বের হয়ে প্রচন্ড বৃষ্টির সময় একটি সিটি বাসে উঠেন এবং বাসের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন। পরে তাঁকে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মরহুম মির্জা আলী আজমের দেশের বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায়। তিনি দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের এস্টোরিয়ার বাসিন্দা ছিলেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক বিবাহিত কন্যা ও দুই পুত্র রেখে গেছেন।

গত শনিবার ৮ আগস্ট বাদ জোহর এসটোরিয়া ইসলামিক সেন্টার মসজিদে জানাজার নামাজের পর মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)র তত্ত্বাবধানে নিউ জার্সির মার্লবরো মুসলিম কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।